স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

এবার ঢাকার হয়ে বিপিএল মাতাবেন তাসকিন

তাসকিন আহমেদ। পুরোনো ছবি
তাসকিন আহমেদ। পুরোনো ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর শুরুর আগেই নতুন দলের সঙ্গে যুক্ত হচ্ছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। চলতি মৌসুমে তাকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। বুধবার (৬ নভেম্বর) ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত মৌসুমে তাসকিন খেলেছিলেন দুর্বার রাজশাহীর হয়ে। সেই মৌসুমে ঢাকার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে এক ম্যাচে একাই ৭ উইকেট তুলে নিয়ে নজর কাড়েন তিনি। এবার ভাগ্য ঘুরে যাচ্ছে তার—ঢাকাই দলের হয়েই খেলবেন এই পেসার।

চলতি বিপিএল মাঠে গড়াবে আগামী ১৯ ডিসেম্বর। টুর্নামেন্টে অংশ নেবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি—ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়েলস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স। বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে নভেম্বরের শেষ সপ্তাহে, তবে ড্রাফটের আগেই তাসকিনকে দলে টেনে চমক দিয়েছে ঢাকা ক্যাপিটালস।

এবারের বিপিএলে অংশগ্রহণের আগ্রহ জানিয়েছিল মোট ১১টি প্রতিষ্ঠান। প্রাথমিক যাচাই–বাছাইয়ে বাদ পড়ে ৩টি প্রতিষ্ঠান, এরপর চূড়ান্ত পর্যায়ে আরও ৩টি বাদ দেওয়া হয়। শেষ পর্যন্ত মালিকানা নিশ্চিত করে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি—

  • ঢাকা ক্যাপিটালস: চ্যাম্পিয়ন স্পোর্টস
  • রংপুর রাইডার্স: বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস
  • রাজশাহী ওয়ারিয়র্স: নাবিল গ্রুপ
  • সিলেট টাইটান্স: ক্রিকেট উইথ সামি
  • চট্টগ্রাম রয়েলস: ট্রায়াঙ্গেল সার্ভিসেস

সবকিছু ঠিক থাকলে, এবারের বিপিএলে ঢাকার হয়ে নতুন অধ্যায় শুরু করবেন তাসকিন আহমেদ, যিনি আগের আসরে রাজশাহীর হয়ে নিজের সেরা টি-টোয়েন্টি বোলিং ফিগার গড়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১০

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১১

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১২

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৩

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৪

আ.লীগ নেতা কারাগারে

১৫

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৬

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৭

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৮

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৯

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

২০
X