স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১০:০৮ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ

১৪ বল টিকতে পারল আয়ারল্যান্ড, অলআউট ২৮৬ রানে

আয়ারল্যান্ডকে ২৮৬ রানে অলআউট করে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
আয়ারল্যান্ডকে ২৮৬ রানে অলআউট করে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

দ্বিতীয় দিনে দুর্দান্ত শুরু বাংলাদেশের। টাইগার বোলারদের দারুণ বোলিংয়ে মাত্র ১৪ বলে টিকতে পারল আয়ারল্যান্ড। ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দিন শুরু করা আয়ারল্যান্ড গুটিয়ে গেছে ২৮৬ রানে। তাইজুলের পর উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। শেষ ব্যাটার হিসেবে ৩১ রানে আউট হয়েছেন ম্যাকার্থি। ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার মেহেদী হাসান মিরাজ। ২ উইকেট নিয়েছেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার হাসান মুরাদ, পেসার হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম।

এর আগে, মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। ব্যাট করতে নেমেই নিজের উইকেট হারান তিনি। ইনিংসের একেবারে প্রথম ওভারেই ব্রেক থ্রু এনে দেন পেসার হাসান মাহমুদ। প্রথম ওভারের চতুর্থ বলে তার বলে লেগ বিফোর হয়ে গেলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবিরনি। ৪ বল খেলে কোনো রান না করেই আউট হন তিনি।

প্রথম সেশনের বাকি অংশে আর আয়ারল্যান্ডকে কোনো বিপদে ফেলতে পারেনি বাংলাদেশ। এরই মধ্যে হাফসেঞ্চুরি করে ফেলেন অভিজ্ঞ পল স্টার্লিং। শেষ পর্যন্ত ২৬ ওভারে ১ উইকেটে ৯৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় আয়ারল্যান্ড।

বিরতির পরের ওভারেই পল স্টার্লিংকে তুলে নেন নাহিদ রানা। ৬০ রান করে দ্বিতীয় স্লিপে সাদমান ইসলামকে ক্যাচ দিয়ে ফেরেন স্টার্লিং। পরের ওভারে আরও এক উইকেট। মিরাজের শিকার হন হ্যারি টেক্টর। অন্যপ্রান্তে দারুণ খেলছিলেন অভিষিক্ত কারমাইকেল। হাফসেঞ্চুরিও পূরণ করেন টেস্ট মেজাজে। শেষ পর্যন্ত তার উইকেটটিও নেন মিরাজ। টাইগার অফস্পিনারের ঘূর্ণিতে স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ হন কারমাইকেল, করেন ৫৯ রান।

হাফসেঞ্চুরির পথে ছিলেন কার্টিস ক্যাম্ফারও (৪৪)। প্রথম স্লিপে শান্ত নেন দারুণ এক ক্যাচ। অভিষেকে উইকেটের দেখা পান হাসান মুরাদ। তার ঘূর্ণিতে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে ফিফটি মিস করেন আরেক সেট ব্যাটার লরকান টাকারও (৪১)। এরপর মিরাজকে এগিয়ে খেলতে গিয়ে বলের লাইন মিস করে স্টাম্পিং হন অ্যান্ডি ম্যাকব্রিন (৫)। ২২২ রানে ৭ উইকেট হারায় আইরিশরা।

একপর্যায়ে মনে হচ্ছিল ৭ উইকেট হারিয়েই দিন শেষ করতে যাচ্ছে আয়ারল্যান্ড। আর তাইজুল ইসলাম থাকছেন উইকেশূন্য। কিন্তু দিনের শেষ বলে নেইলকে এলবিডব্লু করে বাংলাদেশকে অষ্টম উইকেট এনে দিয়ে উইকেটশিকারে নাম লিখিয়েছেন তাইজুল।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১০

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১১

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১২

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৩

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৪

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৫

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৬

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৭

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১৮

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৯

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

২০
X