স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৫:২৯ এএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:০৭ এএম
অনলাইন সংস্করণ

মৃত্যুর অপেক্ষায় দিন গুনছেন যুবরাজের বাবা!

বাবার সঙ্গে যুবরাজ। ছবি : সংগৃহীত
বাবার সঙ্গে যুবরাজ। ছবি : সংগৃহীত

অতীতে বারবার বিতর্কিত কথা বলে হয়েছেন গণমাধ্যমের শিরোনাম। ভারতের সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং এবার জানালেন নিজের অসহায় জীবনের কথা। যুবরাজের বাবা জানান, এখন একাকিত্বেই দিন কাটছে তার। কেউ নেই তার সঙ্গে। এতটাই খারাপ অবস্থা যে, অচেনা লোকদের থেকে খাবার নিয়ে খান। মৃত্যুর অপেক্ষায় এখন দিন গুনছেন যুবরাজের বাবা।

এক সাক্ষাৎকারে যোগরাজ জানান, তার জীবনে এখন কিছুই আর বাকি নেই। তিনি বলেন, ‘আমি নিজের মা, সন্তান, পূত্রবধূ, নাতি-নাতনি, পরিবারের সকলকে ভালোবাসি। কিন্তু কারও থেকে কখনো কিছু চাই না। আমি মৃত্যুর জন্য তৈরি। আমার জীবন সম্পূর্ণ। যে দিন ঈশ্বর চান আমাকে নিজের কাছে ডেকে নিতে পারেন। আমি ঈশ্বরের কাছে ঋণী থাকব।’

যোগরাজের প্রথম বিয়ে হয়েছিল শবনমের সঙ্গে। তাদের দুই সন্তান যুবরাজ এবং জ়োরাভর। যুবরাজ অতীতে একাধিক সাক্ষাৎকারে বলেছেন, তার বাবা-মায়ের এতই ঝগড়া হত যে তিনি চাইতেন তাদের বিচ্ছেদ হয়ে যাক। শেষ পর্যন্ত সেটাই হয়। এর পর যোগরাজ বিয়ে করেন নীনা বুন্দেলকে। তাদের এক ছেলে এবং মেয়ে রয়েছে।

যোগরাজ বলেন, ‘রোজ বিকেলে একা একা বসে থাকি। ঘরে কেউ থাকে না। অচেনা লোকের খাবারের অপেক্ষায় থাকি। কেউ কেউ খাবার দিয়ে যায়। কাউকে নিয়ে চিন্তা করি না। খিদে পেলে অনেকেই খাবার দিয়ে যায়। বাড়িতে রান্নার লোক আছে। ওরা খাবার রান্না করে নিজেদের মতো বাড়ি চলে যায়।’

শবনমের সঙ্গে বিচ্ছেদের ফলেই তার জীবনের সবচেয়ে বড় সমস্যা হয়েছে বলে মেনে নিয়েছেন যোগরাজ। তার কথায়, ‘যুবরাজ এবং ওর মায়ের ছেড়ে যাওয়া আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কা ছিল। যার জন্য গোটা জীবন দিয়েছি সে এভাবে ছেড়ে চলে যেতে পারে! এভাবে অনেক কিছু ধ্বংস হয়ে গিয়েছে। ঈশ্বরকে জিজ্ঞাসা করেছি, কী এমন করলাম যে সবাই ছেড়ে গেল? কিছু ভুল করেছি ঠিকই। কিন্তু আমি নির্দোষ। কারও খারাপ করিনি কোনও দিন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১০

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১১

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১২

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৩

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৪

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৫

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৬

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৭

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৮

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৯

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

২০
X