স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০২:৩৯ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে যাদের দেখছেন যুবরাজ

এবারের বিশ্বকাপের সেমিফাইনালিস্ট বেছে নিয়েছেন যুবরাজ। ছবি : সংগৃহীত
এবারের বিশ্বকাপের সেমিফাইনালিস্ট বেছে নিয়েছেন যুবরাজ। ছবি : সংগৃহীত

আর মাত্র ৩২ দিন তার পরেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দেশগুলোর শ্রেষ্ঠত্ব প্রমাণের আসর আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ শুরু হচ্ছে। জুনের ১ তারিখ থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হওয়া ২০ দেশের এই আসরে এখন পর্যন্ত স্কোয়াড ঘোষণা করেনি কোনো দলই। তবে দলগুলোর স্কোয়াড ঘোষণা না হলেও ঠিকই আসরের ফেভারিট বেছে নিতে শুরু করেছেন সবাই। বিশেষজ্ঞরা জানাচ্ছেন সেমিফাইনালে তারা কোন চার দলকে দেখছেন? এবার সেই তালিকায় যোগ দিলেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অলরাউন্ডার যুবরজ সিং।

মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রে হওয়া এই আসরের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন ভারতকে ২০০৭ সালের বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রাখা এই অলরাউন্ডার। আইসিসির শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর আইসিসির ইনস্টাগ্রামে এক প্রশ্নোত্তর পর্বে তাকে প্রশ্ন করা হয়, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চার সেমিফাইনালিস্ট কারা হবে বলে মনে করেন তিনি।

জবাবে যুবরাজ যে চার দলের নাম বলেন, তারা হলেন ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এবারের আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া বিশ্বকাপে তারা পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয় করে। এ দু’দলই রয়েছে যুবরাজ রেখেছেন তার সেরা চারে। বাকি দুই দল হিসেবে বেছে নিয়েছেন নিজের দেশ ভারত ও বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে।

এদিকে ভারতের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রচারণামূলক অনেক অনুষ্ঠানে থাকবেন। এ ছাড়াও ৯ জুন হওয়া নিউইয়র্কে ভারত–পাকিস্তান ম্যাচেও তাকে দেখা যাবে। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুভেচ্ছাদূত হিসেবে অলিম্পিকে আটটি সোনাজয়ী উসাইন বোল্ট ও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্রিস গেইলের নাম ঘোষণা করেছিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১০

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১১

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১২

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৩

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৪

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৫

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৬

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৮

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৯

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

২০
X