স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে তাইজুল, ছুঁয়ে ফেললেন সাকিবকে

ইতিহাস গড়তে আর ১ উইকেট দরকার তাইজুলের। ছবি : সংগৃহীত
ইতিহাস গড়তে আর ১ উইকেট দরকার তাইজুলের। ছবি : সংগৃহীত

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ২৬৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। এদিন বল হাতে সফল ছিলেন স্পিনার তাইজুল ইসলাম। ৪ উইকেট নিয়ে ইতিহাস গড়ার একেবারে দ্বারপ্রান্তে তিনি। ইতোমধ্যেই ছুঁয়েছেন সাকিব আল হাসানের রেকর্ডকে।

৯৮ রানে ৫ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে আয়ারল্যান্ড। তৃতীয় দিনের শুরুটা ভালো হয় আইরিশদের। টানা বল করেও উইকেটের দেখা পাচ্ছিল না তাইজুল, ইবাদত হোসেন, হাসান মুরাদরা। অবশেষে ৫৮তম ওভারে উইকেটের দেখা পায় স্বাগতিকরা। সে ওভারে স্টিফেন ডোহেনি ও অ্যান্ডি ম্যাকব্রায়েনকে ফেরান তাইজুল।

একপর্যায়ে ২০০ রানেই আগেই অলআউট হওয়ার শঙ্কা জাগলেও অষ্টম উইকেটে ৭৪ রানের জুটি গড়ে বাংলাদেশের অপেক্ষা বাড়ান লোরকান টাকার ও জর্ডান নিল। নিলকে ৪৯ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন ইবাদত। এরপর টাকারকে সঙ্গ দিতে পারেননি গ্যাভিন হো ও ম্যাথু হামফ্রিস। ৮৪তম ওভারের তৃতীয় বলে ৪ রান করা হামফ্রিসকে খালেদ আহমেদের ক্যাচ বানিয়ে আয়ারল্যান্ডকে অলআউট করেন তাইজুল।

হমফ্রিসকে ফিরিয়ে টেস্টে যৌথভাবে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার বনে গেছেন তাইজুল। এই সংস্করণে এটা তার ২৪৬তম উইকেট। সমান উইকেট নিয়ে এতদিন এককভাবে শীর্ষে ছিলেন সাকিব। আর মাত্র এক উইকেট পেলেই টেস্ট ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে ইতিহাস গড়বেন তাইজুল। তাইজুলের জন্য সাকিবকে পেছনে ফেলে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের মালিক হওয়া এখন কেবল সময়ের ব্যাপার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X