স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে ৩ মিনিট বন্ধ বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট

৩ মিনিট বন্ধ থাকার পর ১০টা ৪১ মিনিটে আবার খেলা শুরু হয়। ছবি : সংগৃহীত
৩ মিনিট বন্ধ থাকার পর ১০টা ৪১ মিনিটে আবার খেলা শুরু হয়। ছবি : সংগৃহীত

সকাল ১০টা ৩৮ মিনিটে হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ। কয়েক সেকেন্ডের সেই ভূমিকম্পে মাটি, দালানকোঠা আর চারপাশ তো কেঁপে ওেঠে। ভয়ে-আতঙ্কে যে যার মতো শুরু করেন ছোটাছুটি। ভূমিকম্পের প্রভাব পড়েছে চলমান বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টেও।

শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ চলছিল। হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল চারপাশ। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ড্রেসিংরুম থেকে মুহূর্তে সংকেত দেওয়া হলো ভূমিকম্প হচ্ছে। সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করলেন আম্পায়াররা।

আতঙ্কে বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স ড্রেসিংরুম থেকে বেরিয়ে মাঠের বাইরে অবস্থান নেন। তবে বাংলাদেশ দলের ১১ ফিল্ডার, দুই আইরিশ ব্যাটার ও দুই আম্পায়ার মাঠেই ছিলেন। এমন ভূমিকম্পে যে খোলা মাঠই তুলনামূলক নিরাপদ। তাই ক্রিকেটাররা ড্রেসিংরুমে না গিয়ে মাঠেই অবস্থান করেছেন। ৩ মিনিট বন্ধ থাকার পর ১০টা ৪১ মিনিটে আবার খেলা শুরু হয়।

উল্লেখ্য, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে ধারণা করা হচ্ছে এবং এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড থেকে কম্পন শুরু হয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X