স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১০:০০ এএম
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়া তাইজুলকে নিয়ে যা বললেন সাকিব

টেস্টে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ উইকেট এখন তাইজুল ইসলামের। ছবি : সংগৃহীত
টেস্টে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ উইকেট এখন তাইজুল ইসলামের। ছবি : সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে দলটির ওপেনার বলবার্নিকে ফিরিয়ে সাকিবকে টপকে টেস্টে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ উইকেট এখন তাইজুল ইসলামের। ইতিহাস গড়তে ১ উইকেট দূরে ছিলেন তাইজুল। দ্বিতীয় ইনিংসে সেই ঐতিহাসিক উইকেটটি পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি তার। ইতিহাস গড়া তাইজুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

২০১৪ সালে টেস্টে অভিষেক করা তাইজুল শুরু থেকেই আলো ছড়িয়ে একসময় হয়ে উঠেন দলের অন্যতম ভরসা। সাকিবের অবসরের পর থেকে ঘরের মাঠে খেলা হলে তাইজুলই এখন বাংলাদেশের মূল বোলার। আর সেই দায়িত্বটিও তিনি পালন করে যাচ্ছেন ঠিকঠাকভাবে।

নিজের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড দখলে নেওয়া তাইজুলকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুক পোস্টে সাকিব লেখেন, ‘অভিনন্দন তাইজুল। যখন তুমি ক্যারিয়ার শেষ করবে, তোমার নামের পাশে ৪০০ উইকেট দেখতে পারি। শুভকামনা।’

বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব টেস্ট ক্যারিয়ারে ম্যাচ খেলেছেন ৭১টি। তার চেয়ে ১৪ টেস্ট কম খেলেই সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে যান তাইজুল। সামনে যে আরও উইকেট সংখ্যা বাড়বে এই টাইগার স্পিনারের তা নিয়ে কোনো সন্দেহ নেই। সাকিবের মতো তাইজুলও হয়তো স্বপ্ন দেখেন ৪০০ উইকেট কিংবা তারও বেশি উইকেট শিকার করে অবসর নেওয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১০

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১১

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১২

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৪

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৫

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৬

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৭

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১৮

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৯

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

২০
X