শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২২ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম ওভারেই উইকেট হারাল শ্রীলঙ্কা

জসপ্রীত বুমরাহ । ছবি : সংগৃহীত
জসপ্রীত বুমরাহ । ছবি : সংগৃহীত

ভারত-শ্রীলঙ্কা ফাইনাল দিয়ে এশিয়া কাপের পর্দা নামছে আজ। এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের এই আসরে প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। তবে দুদলের খেলোয়াড়রা যখন মাঠে নামতে প্রস্তুত এমন সময়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় কলম্বোয়। বৃষ্টির পর খেলা শুরুর প্রথম ওভারেই কুশাল পেরেরাকে হারিয়েছে স্বাগতিকরা।

রোববার (১৭ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনালে বিরাট কোহলিদের বিপক্ষে প্রথমে ব্যাটিং করবে শ্রীলঙ্কা। তবে সাড়ে ৩টায় খেলা মাঠে গড়ানোর কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা বিলম্বে শুরু হয়। প্রথম ওভারে কুশাল পেরেরাকে শূন্য রানে ফিরিয়েছে বুমরাহ।

দুই দলই তাদের শেষ ম্যাচের একাদশ থেকে পরিবর্তন নিয়ে মাঠে নামছে। শ্রীলঙ্কা পাকিস্তানের সাথে ম্যাচের একাদশ থেকে দুই পরিবর্তন করেছে। পাকিস্তানের সাথে ম্যাচের একাদশ থেকে বাদ পড়া কাসুন রাজিথা ও ইনজুরিতে পড়া স্পিনার থিকশানার জায়গায় এসেছেন দুসান হেমান্থা।

ভারতও বাংলাদেশের সাথে খেলা একাদশ থেকে ছয় পরিবর্তন নিয়ে মাঠে নামছে। বাংলাদেশের সাথে ম্যাচে বিশ্রাম দেওয়া কোহলি, বুমরাহ, পান্ডিয়া, সিরাজ, কুলদ্বীপ এবং ইনজুরিতে পড়া অক্ষরের জায়গায় দলে এসেছেন ওয়াশিংটন সুন্দর।

শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চরিথ আশালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুসান হেমান্থা, দুনিথ ওয়েল্লাগে, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১০

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

১১

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

১৪

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১৭

রিজার্ভ আরও বাড়ল

১৮

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১৯

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

২০
X