স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম বিভাগ ক্রিকেট লিগ চালুর সিদ্ধান্ত বিসিবির

বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স : কালবেলা

অবশেষে প্রথম বিভাগ ক্রিকেট লিগ চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১১ ডিসেম্বর লিগ শুরুর প্রস্তুতি নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। ৫ ও ৬ ডিসেম্বর লিগ সামনে রেখে ক্লাবগুলোকে নতুন করে দলবদলের সুযোগ দিচ্ছে তারা। ‍ শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলসহ অন্য পরিচালকদের বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিদ্রোহী ক্লাবগুলোর প্রতিনিধিদের বৈঠকে উপস্থিত হতে দেখা যায়নি।

বিসিবি সূত্রে জানা গেছে, দলবদলে যেসব ক্লাব অংশ নেবে, তাদের নিয়েই শুরু হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। তবে যেসব ক্লাব অংশ নেবে না, সেসব ক্লাবকে নতুন করে টানতে লিগ আর পেছানো হবে না। প্রয়োজনে ওইসব ক্লাবের খেলোয়াড়দের নিয়ে আলাদা টুর্নামেন্ট আয়োজন করবে বোর্ড। এ নিয়মেই বাকি লিগগুলোও করার পরিকল্পনা সিসিডিএমের। যদিও ৭৬টি ক্লাবের মধ্যে প্রায় ৪৩টিই বয়কটের সিদ্ধান্তে অটল। তবে মোহামেডান পক্ষ থেকে সবুজ সংকেত পেয়েছেন বলে জানিয়েছেন আমিনুল ইসলাম।

বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে ক্লাবের গুরুত্ব অপরিসীম। তাই ক্লাবগুলোকে গুরুত্ব দিয়েই বৈঠকের ডাক দেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম। যদিও সেখানে অনেকেই উপস্থিত ছিলেন না। বৈঠকের পর ক্লাবগুলোর গুরুত্ব তুলে ধরে বুলবুল বলেন, ‘প্রায় ৪০-৫০ বছর ধরে বাংলাদেশ ক্রিকেট চালিয়ে এসেছেন ক্লাবের কর্মকর্তারা। বাংলাদেশ এখন ২৫ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে, বাংলাদেশের খেলোয়াড়দের র‌্যাঙ্কিং দেখুন, বাংলাদেশের সামগ্রিক ক্রিকেট দেখুন— এর মূল হচ্ছে ক্লাব।’

ক্লাব ও ক্রিকেটারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে তিনি বলেন, ‘বোর্ডের একজন কর্মকর্তা হিসেবে বলছি, আমরা ক্রিকেট এবং ক্রিকেটার ও ক্লাবগুলোর প্রতি শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। এটাই এখানে আমাদের একমাত্র কাজ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১০

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১১

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১২

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৩

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৪

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৫

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৭

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৮

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

২০
X