স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো বিপিএল মাতাতে আসছেন স্মিথ

ঢাকা ক্যাপিটালস। ছবি : সংগৃহীত
ঢাকা ক্যাপিটালস। ছবি : সংগৃহীত

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে শক্তিশালী দল গঠন করেছে ঢাকা ক্যাপিটালস। নিলামের আগে সরাসরি চুক্তিতে সাইফ হাসান, তাসকিন আহমেদ, অ্যালেক্স হেলস ও উসমান খানের মতো তারকাদের দলে ভেড়ায়। এবার দলটি চুক্তি করেছে ক্যারিবিয়ান অলরাউন্ডার ওডেন স্মিথের সঙ্গে।

বল হাতে দ্রুত গতি আর শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলার সামর্থ্য রয়েছে স্মিথের। ২০১৮ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের অভিষেক হয় এই অলরাউন্ডারের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জামাইকা তালাওয়াস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

আইপিএল খেলার অভিজ্ঞতাও রয়েছে স্মিথের। পাঞ্জাব কিংসের পাশাপাশি গুজরাট টাইটান্সের হয়েও এক মৌসুমে খেলেছেন তিনি। আইপিএল, সিপিএল খেললেও কখনো বিপিএল খেলা হয়নি এই উইন্ডিজ ক্রিকেটারের। প্রথমবারের মতো বিপিএল খেলতে আসছেন তিনি।

তারকা ক্রিকেটারদের পাশাপাশি কোচিং প্যানেলেও চমক ঢাকার। বিপিএলের নতুন আসরের জন্য টবি রেডফোর্ডকে নিয়োগ করেছে ঢাকা। সহকারী কোচ হিসেবে যুক্ত হয়েছেন গোলাম মুর্তজা। দেশের বিভিন্ন পর্যায়ের দলে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার।

এর আগে, পাকিস্তানি কিংবদন্তি শোয়েব আখতারকে মেন্টর হিসেবে নিয়োগ দেয় ঢাকা ক্যাপিটালস। মুর্তজা ছাড়া দলটির সিনিয়র সহকারী কোচ হিসেবে রয়েছেন মাহবুব আলি জ্যাকি।

ঢাকা ক্যাপিটালস স্কোয়াড : তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস, উসমান খান, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, মইনুল ইসলাম, দাসুন শানাকা, জুবাইরউল্লাহ আকবরি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১১

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১২

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৩

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৪

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৫

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৬

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৭

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৮

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৯

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

২০
X