স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

আসিফ মাহমুদের বিদায়ে যা বললেন বিসিবি সভাপতি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের পর তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর অবদানের প্রশংসা করেন।

বুলবুল বলেন, “ক্রিকেট–সংক্রান্ত প্রতিটি বিষয়ে যে আন্তরিকতা, স্পষ্টতা এবং উদ্যম নিয়ে আসিফ মাহমুদ কাজ করেছেন, বিসিবি তার প্রতি কৃতজ্ঞ। অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক জটিলতা নিরসন কিংবা বোর্ডকে আত্মবিশ্বাসীভাবে এগিয়ে নিতে যে সহযোগিতা তিনি দিয়েছেন, তা অত্যন্ত মূল্যবান।”

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. আসিফ নজরুল। তার নিয়োগকে স্বাগত জানিয়েছে বিসিবি। সভাপতি বুলবুল আশা প্রকাশ করেছেন, নতুন উপদেষ্টা দেশের সামগ্রিক ক্রীড়া খাতে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বুলবুল বলেন, ‘ক্রীড়ার প্রতি তাঁর দীর্ঘদিনের আগ্রহ ও জনসম্পৃক্ত কাজের অভিজ্ঞতা আমাদের আশাবাদী করে। তিনি দেশের ক্রীড়া অঙ্গনে আরও দৃঢ়তা ও দিকনির্দেশনা যোগ করবেন বলে আমরা বিশ্বাস করি।’

ঘোষণায় বিসিবি সভাপতি আরও জানান, বাংলাদেশ ক্রিকেট এখন সুস্পষ্ট পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে এগোচ্ছে। নতুন উপদেষ্টার সহযোগিতা ক্রিকেটের প্রতিটি স্তরে মানোন্নয়নে সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১১

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১২

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৩

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৪

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৫

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৬

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৭

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৮

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৯

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

২০
X