স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:২১ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল নিলামে বাংলাদেশের সাত ক্রিকেটার, জায়গা পাননি সাকিব

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বহুল আলোচিত মিনি নিলাম। মোট ১৩৫৫ জন ক্রিকেটার নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩৫০ জন। সেই তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটারের নাম থাকায় দেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহও বেড়েছে।

নিলামটি অনুষ্ঠিত হবে স্থানীয় সময় দুপুর ১টায়, অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল ৩টায়। বিসিসিআইয়ের পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোকে পাঠানো ই-মেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চূড়ান্ত তালিকায় থাকা ৩৫০ ক্রিকেটারের মধ্যে ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি। মোট ৭৭টি খেলোয়াড়ের জায়গা এখনো ফাঁকা রয়েছে, যার মধ্যে বিদেশিদের জন্য রয়েছে ৩১টি স্লট। আর্থিক সামর্থ্যের দিক থেকে সবচেয়ে এগিয়ে কলকাতা নাইট রাইডার্স—তাদের হাতে নিলামের জন্য রয়েছে ৬৪ কোটি ৩০ লাখ ভারতীয় রুপি। এই অর্থ দিয়ে তারা সর্বোচ্চ ১৩ জন খেলোয়াড় দলে ভেড়াতে পারবে।

বাংলাদেশ থেকে নিলামে থাকা সাত ক্রিকেটার হলেন—মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, নাহিদ রানা ও রাকিবুল হাসান। শুরুতে তালিকায় থাকলেও শেষ মুহূর্তে বাদ পড়েছেন সাকিব আল হাসান।

এই সাতজনের মধ্যে মুস্তাফিজুর রহমানই একমাত্র খেলোয়াড়, যিনি সর্বোচ্চ ভিত্তিমূল্যের (২ কোটি রুপি) ক্যাটাগরিতে আছেন। গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন বাঁহাতি এই পেসার। আইপিএলে তার অভিজ্ঞতাও সবচেয়ে বেশি—খেলেছেন ৬০টি ম্যাচ।

রিশাদ হোসেনের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রুপি। একই মূল্যস্তরে রয়েছেন বাকি পাঁচ বাংলাদেশি ক্রিকেটারও। আইপিএল অভিজ্ঞতার দিক থেকে মুস্তাফিজ ছাড়া অন্য ছয়জন এখনো সুযোগ পাননি।

এদিকে নিলামের ঠিক আগে তালিকায় নতুন করে যুক্ত করা হয়েছে আরও ৩৫ জন ক্রিকেটার। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। একটি ফ্র্যাঞ্চাইজির অনুরোধে অন্তর্ভুক্ত হওয়া এই উইকেটকিপার-ব্যাটারের ভিত্তিমূল্য এবার ১ কোটি রুপি, যা আগের নিলামের তুলনায় কম। সবশেষ আইপিএলে কলকাতার হয়ে খেললেও পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি।

সম্প্রতি আন্তর্জাতিক অবসর থেকে ফিরে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করায় ডি কককে ঘিরে আগ্রহ নতুন করে তৈরি হয়েছে। তার সঙ্গে নতুন তালিকায় জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার কুশল পেরেরা, বিনুরা ফার্নান্দো, দুনিথ ভেল্লালাগে ও ত্রাভিন ম্যাথুও।

বিসিসিআই জানিয়েছে, নিলামের শুরু হবে ক্যাপড ক্রিকেটারদের দিয়ে—ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার-ব্যাটার, ফাস্ট বোলার ও স্পিনার এই পাঁচ ক্যাটাগরিতে। এরপর তোলা হবে আনক্যাপড খেলোয়াড়দের।

বাংলাদেশি সাত ক্রিকেটারের মধ্যে কে বা কারা আইপিএলের দলে জায়গা করে নিতে পারবেন—সেই অপেক্ষাতেই এখন দেশের ক্রিকেট অঙ্গন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X