কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ এএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগের ভোট পাওয়ার জন্য একটি দল তাদের বিরুদ্ধে কথা বলছে না : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য একটি দল তাদের বিরুদ্ধে কথা বলছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির ষষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, একাত্তরের চেতনা নিয়ে রাজনৈতিক ব্যবসা করার চেষ্টা যারা করেছে, তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। একাত্তরকে দলীয়ভাবে ব্যবহার করা উচিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের ‘হত্যাযজ্ঞ ও দুর্নীতির ইতিহাস’ জাতিকে ভুলে গেলে চলবে না বলেও জানান তিনি।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবেগি না হয়ে সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগোতে চায় বিএনপি। তিনি দাবি করেন, ২০২৪ সালের অভ্যুত্থান শুধু ৩৬ দিনের আন্দোলনের ফল নয়; বরং সাড়ে ১৫ বছরের সমষ্টিগত প্রয়াসের ফল।

নির্বাচনী তপশিল ঘোষণা নিয়ে অনেকে ভারাক্রান্ত হলেও শেষ পর্যন্ত সবাই স্বাগত জানাতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা।

বিএনপির ৩১ দফাকে জাতির ‘মুক্তির সনদের নির্যাস’ হিসেবে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যুগপৎ আন্দোলনের সহযোগীদের সঙ্গে প্রণীত এই ৩১ দফা এখন বাংলাদেশের ‘মহাকাব্যে’ রূপ নিয়েছে।

তিনি অভিযোগ করেন, অনেকে অতীতের গণতান্ত্রিক সংগ্রাম ভুলে যাচ্ছে। আওয়ামী লীগের ভোটের আশায় একটি দল তাদের অতীত বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে কথা বলে না। তিনি সতর্ক করে বলেন, রক্তস্নাত ইতিহাস, দুর্নীতি এবং অতীতে ‘হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা’র ঘটনাগুলো যেন জাতি ভুলে না যায়।

তিনি আরও বলেন, শ্বেতপত্রের প্রতিবেদনে উল্লেখিত ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ প্রমাণ করে আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে এবং দেশের ‘কবর রচনা’ করেছে।

সালাহউদ্দিন আরও বলেন, যাদের ইতিহাস সবসময় বাংলাদেশের স্বার্থের বিরোধী—১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের ভূমিকার কথাও তুলে ধরতে হবে। তার দাবি, দেশের মানুষ এখন সচেতন; তাদের কাছে ‘ধর্মের বড়ি’ বিক্রি করা আর সম্ভব নয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X