স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ এএম
অনলাইন সংস্করণ

বিপিএল খেলতে এসে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন পাক অলরাউন্ডার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত

বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে সিলেটে অবস্থান করছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। ঢাকা ক্যাপিটালসের জার্সিতে প্রথম ম্যাচে জয়ের নায়ক তিনি। দুর্দান্ত শুরুর পর পুরো দল যেখানে জয়ের উল্লাসে ফেটে পড়েছে, সেই মুহূর্তেই জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন পাক অলরাউন্ডার ইমাদ। স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ইমাদ ওয়াসিম। একই প্ল্যাটফর্মে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন সানিয়া আশফাকও।

ইমাদ নিজের ইনস্টাগ্রামে লেখেন, ‘গত কয়েক বছর ধরে চলা নানা বিরোধ আর সমাধান সম্ভব না হওয়ায় আমি ডিভোর্সের আবেদন করেছি। সবার কাছে অনুরোধ থাকবে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে রক্ষা করুন। পুরোনো কোনো ছবি ব্যবহার বা শেয়ার করা থেকে বিরত থাকুন।’

সেই পোস্টে পাক এই অলরাউন্ডার আরও লেখেন, ‘দয়া করে ভবিষ্যতে তাকে (সানিয়াকে) আমার স্ত্রী হিসেবে উল্লেখ করবেন না। কোনো বিভ্রান্তিকর বক্তব্য বা গুজবে বিশ্বাস না করতেও সবাইকে অনুরোধ করছি। সন্তানদের বিষয়ে স্পষ্ট করে বলতে চাই, আমি তাদের বাবা। আগের মতো দায়িত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করব।’

ইনস্টাগ্রামে সানিয়া আশফাক লেখেন, ‘অনেক দাম্পত্য জীবনের মতো আমাদের সম্পর্কেও জটিলতা ছিল। তবু তা এতদিন টিকে ছিল।’

২০১৮ সালে ইংল্যান্ডে খেলতে গিয়ে সানিয়ার সঙ্গে পরিচয় হয় ইমাদের। পরের বছর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। তবে ব্রিটিশ বংশোদ্ভূত সানিয়ার সঙ্গে পাকিস্তানের সাবেক অলরাউন্ডারের ইনিংস ৬ বছরের বেশি দীর্ঘ হলো না। তাদের সংসারে ৩ সন্তান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X