স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের জন্য এবার দল ঘোষণা করল ভারত-পাকিস্তানের প্রতিপক্ষ

টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নামিবিয়া ক্রিকেট বোর্ড। বৈশ্বিক আসরে দলটিকে নেতৃত্ব দেবেন গেরহার্ড এরাসমাস। ঘোষিত স্কোয়াডে বেশিরভাগ ক্রিকেটারের আন্তর্জাতিক অভিজ্ঞতা সীমিত হলেও তরুণদের ওপর ভরসা রেখেছে নামিবিয়া।

নামিবিয়ার বিশ্বকাপ দলে বড় চমক উইলেম মাইবার্গ। স্রেফ একটি আন্তর্জাতিক ম্যাচ খেলে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তিনি। সেটিও আবার ওয়ানডে। এখন পর্যন্ত স্বীকৃত কোনো টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা হয়নি তার। সেই তাকেই এই সংস্করণের বিশ্বকাপ দলে রেখেছে নামিবিয়া।

সবশেষ আসরের স্কোয়াড থেকে ১০ জনকে রেখেছে তারা। প্রথমবার বৈশ্বিক আসরে খেলার হাতছানি লরেন স্টিনক্যাম্প, জেসি বেল্ট, মাইবার্গ ও ম্যাক্স হেইঙ্গোর সামনে। গত আসরে অভিজ্ঞ নিকোল লিফটি-ইটনকে না রেখে চমকে দিয়েছিল নামিবিয়া। এবার এই অলরাউন্ডারকে দলে রেখেছে তারা।

পেস বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন ২০ বছর বয়সী জ্যাক ব্রাসেল। তার সঙ্গে থাকছেন অভিজ্ঞ বেন শিকোঙ্গো ও তরুণ পেসার ম্যাক্স হেইঙ্গো। ব্যাটিং বিভাগে লোরেন স্টিনক্যাম্প, জান বাল্ট, ডিলান লাইচর ও উইলেম মাইবার্গের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

বিশ্বকাপে নামিবিয়া খেলবে শক্তিশালী গ্রুপে, যেখানে রয়েছে আয়োজক ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নামিবিয়া দল: গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জেন গ্রিন, বের্নার্ড শুলজ, রুবেন ট্রাম্পেলমান, জেজে স্মিট, ইয়ান ফ্রাইলিঙ্ক, লরেন স্টিনক্যাম্প, মালান ক্রুগার, নিকোল লফটি-ইটন, জ্যাক ব্র্যাসেল, বেন শিকঙ্গো, জেসি বেল্ট, ডিলান লিচার, উইলেম মাইবার্গ, ম্যাক্স হেইঙ্গো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া চলছে

‘সোহেলকে বাঘের খাঁচায় ছেড়ে দিন’

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X