স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

মুস্তাফিজ ইস্যুতে ভারতকে তুলাধুনা করে বাংলাদেশের পাশে রমিজ রাজা

পিসিবির সাবেক সভাপতি রমিজ রাজা। ছবি : সংগৃহীত
পিসিবির সাবেক সভাপতি রমিজ রাজা। ছবি : সংগৃহীত

আইপিএল থেকে বিশ্বের অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান ক্রিকেটীয় দ্বন্দ্বে এবার টাইগারদের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী তারকা ও পিসিবির সাবেক সভাপতি রমিজ রাজা। একই সঙ্গে ভারতের সমালোচনায়ও মাতেন তিনি।

বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ধারাভাষ্য দিচ্ছেন পাক কিংবদন্তি। স্পষ্ট করে তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ ভারতে না যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক এবং যৌক্তিক। রমিজ রাজা বলেন, ‘আমার মতে, বাংলাদেশ তাদের জায়গায় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ প্লেয়ারদের নিরাপত্তা সবার আগে।’

খেলার সঙ্গে রাজনীতি মেশানোয় ভারতের সমালোচনা করেন রমিজ রাজা। রাজনীতির সঙ্গে বিন্দুমাত্র জড়িত না থাকার পরও মুস্তাফিজের সঙ্গে যা করা হয়েছে, তা ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করেছে বলেও মন্তব্য করেন তিনি।

রমিজ রাজা বলেন, ‘খেলা ও রাজনীতি কখনো এক করা উচিত নয়। মুস্তাফিজের মতো একজন বিশ্বমানের বোলার কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন, অথচ তাকে যেভাবে রাজনৈতিক চাপের মুখে বাদ দেওয়া হয়েছে তা ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করেছে।’

ভারতের আচরণের উদাহরণ টেনে পাক কিংবদন্তি আরও বলেন, ‘এশিয়া কাপে ভারত নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফরে যায়নি এবং তাদের ম্যাচগুলো সরিয়ে নিয়েছিল। আজ বাংলাদেশের সঙ্গে যা ঘটছে তা অত্যন্ত দুঃখজনক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১০০ দিনের যুদ্ধ: টিকে থাকাই কি ইরানের বিজয়?

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠন নিয়ে বিস্ফোরক তনয় শাস্ত্রী

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

১০

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১১

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

১২

কমলো জেট ফুয়েলের দাম

১৩

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

১৪

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

১৫

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

১৬

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

১৭

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

১৮

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১৯

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

২০
X