স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

নতুন প্রস্তাব ভারতের, ‘কঠিন’ সিদ্ধান্ত বিসিবির

বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স: কালবেলা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স: কালবেলা

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুতে কঠোর অবস্থান বাংলাদেশের। বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমন পরিস্থিতিতে বিসিসিআই পড়েছে বেকায়দায়। বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে গুনতে হবে কোটি কোটি টাকা লোকসান। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যদিও এখন পর্যন্ত বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পায়নি বিসিবি।

জানা গেছে, বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে ভারত যেতে রাজি করাতে আইসিসির মাধ্যমে নতুন প্রস্তাব দিতে যাচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চলমান জটিল পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে আইসিসি থেকে এরই মধ্যে এ নিয়ে বিসিবির সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গেছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) দিনের কোনো এক সময়ে অনলাইন সভার মাধ্যমে এ আলোচনা হবে।

আজকের অনলাইন সভায় আইসিসির মাধ্যমে বাংলাদেশ দলকে বিসিসিআই ভারতে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিতে পারে। ভারত এ ধরনের প্রস্তাব দিলেও তাতে রাজি হবে না বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা জানান, সরকার থেকে নিষেধ থাকায় সিদ্ধান্ত বদলানোর সুযোগ নেই।

এদিকে, বাংলাদেশের ম্যাচ ভেন্যু পরিবর্তনের অনুরোধে জটিল সমীকরণের মুখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ভারত থেকে ম্যাচ সরানোর যে দাবি উঠেছে, তা কেবল একটি বোর্ডের ইচ্ছার বিষয় নয়—এর সঙ্গে জড়িয়ে আছে লজিস্টিক, সূচি, স্বাগতিক বোর্ডের ভূমিকা এবং এমনকি সরকারিভাবেও সংবেদনশীল কিছু বাস্তবতা।

ক্রিকবাজের তথ্য অনুযায়ী, আইসিসি নীতিগতভাবে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর বিষয়টি পুরোপুরি নাকচ করে দিচ্ছে না। তবে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। রোববার হওয়ায় এ বিষয়ে সরাসরি বৈঠকও হয়নি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা মনে করছে, এত কম সময়ের মধ্যে এমন সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জটিল এবং এর প্রভাব পড়তে পারে পুরো টুর্নামেন্ট কাঠামোর ওপর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১০

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১১

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১২

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৩

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৪

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৫

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৬

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৭

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৮

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৯

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

২০
X