স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ এএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের ভাগ্য বরণ করল পিএসএলের মুলতান সুলতানস

মুলতান সুলতানস। ছবি : সংগৃহীত
মুলতান সুলতানস। ছবি : সংগৃহীত

বিপিএলের চিত্রেরই যেন দেখা মিলল পাকিস্তান সুপার লিগে। বিপিএল শুরুর ২৪ ঘণ্টা আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজি। শেষ মুহূর্তে কূল-কিনারা না পেয়ে বিসিবিকেই চট্টগ্রাম রয়্যালস পরিচালনার দায়িত্ব নিতে হয়েছে। একই রকম ঘটনার দেখা মিলেছে পিএসএলেও। লিগটির অন্যতম ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানসের দায়িত্ব নিতে হলো পিসিবিকে।

আপাতত কোনো বাইরের ক্রেতার কাছে এ ফ্র্যাঞ্চাইজিটি হস্তান্তর করা সম্ভব না হওয়ায় পিসিবিকেই এর দায়িত্ব নিতে হয়েছে। আসন্ন পিএসএল শেষ হওয়ার পর মুলতান সুলতানসকে নিলামে তোলা হবে বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মাহসিন নকভি।

নকভি জানান, পিএসএলের ১১তম আসরে মুলতান সুলতানস পরিচালনার জন্য সাবেক ক্রিকেটার ও বিশেষজ্ঞদের নিয়ে একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হবে। মৌসুম শেষ হলে তখন সম্ভাব্য ক্রেতাদের জন্য ফ্র্যাঞ্চাইজিটি উন্মুক্ত করা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পিএসএল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ফ্র্যাঞ্চাইজিটিকে নিলামে তুলব। আগামী ১০ দিনের মধ্যে ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনার জন্য একজন অন্তর্বর্তী প্রধান নিয়োগ দেওয়া হবে।’

গত মাসে মুলতান সুলতানসের মালিকানা ছাড়ার ঘোষণা দেন আলী তারিন। পিএসএল ব্যবস্থাপনার সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্বের পর তিনি এই সিদ্ধান্ত নেন। পিএসএল কর্তৃপক্ষের বিরুদ্ধে উচ্চাভিলাষী ও স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলেছিলেন তিনি।

তারিনের অভিযোগের জবাবে পিসিবি তাকে আইনি নোটিশ পাঠায়। সেখানে মালিকানা চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনা হয় এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় ব্যঙ্গাত্মক একটি ‘ক্ষমা প্রার্থনার’ ভিডিও প্রকাশ করেন তারিন, যেখানে নোটিশ ছিঁড়ে ফেলতেও দেখা যায় তাকে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১০

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১১

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১২

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৩

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১৪

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১৫

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১৬

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১৭

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৮

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৯

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

২০
X