মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০১:০০ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য ‘ফাঁস’

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

আলোচনায় থাকা মুস্তাফিজুর রহমানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ‘ফাঁস’ করল ভারতের গণমাধ্যম। তারকা এই ক্রিকেটারকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি জানেন না ভারতের ক্রিকেট বোর্ডের অনেক কর্মকর্তাই। এমনকি কোনো বৈঠকও হয়নি এ ব্যাপারে। দেশটির গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করে।

গণমাধ্যমটির খবর, কলকাতা দল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টি ভারতের বোর্ডের সর্বোচ্চ পর্যায় থেকেই নেওয়া হয়েছিল। কেকেআরকে বলা হয়, যেন তারা তাদের দল থেকে ফিজকে ছেড়ে দেয়। আইপিএলের সঙ্গে যুক্ত বোর্ডের এক কর্তা বলেন, ‘আমরা নিজেরাও খবরটি গণমাধ্যম থেকে জানি। এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি। এমনকি আমাদের থেকে কোনো পরামর্শও নেওয়া হয়নি।’ মুস্তাফিজকে ছাঁটাই করার ব্যাপারে ‘সর্বোচ্চ পর্যায়’ অনড় ছিল। সিদ্ধান্ত শুধু বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছিল।

এর আগে, বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছিলেন, ‘সাম্প্রতিক সময়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।’

বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার ও টেলিকাস্ট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি বিবেচনায় নির্দেশনা অনুযায়ী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব ম্যাচ ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X