স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল অনিশ্চয়তার পর পিএসএলে নতুন ঠিকানা মুস্তাফিজের

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

আইপিএলে খেলার স্বপ্ন আপাতত থেমে গেলেও সময় নষ্ট করতে রাজি নন মুস্তাফিজুর রহমান। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে বাদ পড়ার পরপরই পাকিস্তান সুপার লিগে নাম লেখালেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। বিষয়টি নিশ্চিত করেছে পিএসএলের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম।

পিএসএলের পক্ষ থেকে প্রকাশিত পোস্টে মুস্তাফিজের ছবি দিয়ে লেখা হয়েছে— “ব্যাটসম্যানদের সতর্ক থাকতে হবে… এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিচ্ছেন মুস্তাফিজুর রহমান।”

বার্তাটিই বলে দিচ্ছে, আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তাঁর চাহিদা এখনো অটুট।

আগামী ২৬ মার্চ শুরু হয়ে ৩ মে পর্যন্ত চলবে পিএসএলের একাদশ আসর। এবারই প্রথমবারের মতো আট দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টটি, যা পিএসএলের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন। কোন দলে খেলবেন মুস্তাফিজ—তা এখনো চূড়ান্ত হয়নি। তবে প্লেয়ার্স ড্রাফটে তাঁকে নেওয়ার ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ যে প্রবল, তা নিয়ে খুব একটা সন্দেহ নেই। ড্রাফটের দিনক্ষণও শিগগিরই ঘোষণা করা হবে বলে জানা গেছে।

এর আগে একবারই পিএসএলে খেলেছিলেন মুস্তাফিজ—২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে। সে আসরে পাঁচ ম্যাচে চার উইকেট নিয়েছিলেন তিনি। সাত বছর পর আবার পিএসএলের মঞ্চে ফিরছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’।

উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেয়। অথচ নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে প্রতিযোগিতায় তাঁকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা—বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে যা ছিল সর্বোচ্চ মূল্য।

আইপিএলের সেই অনিশ্চয়তার সুযোগটাই কাজে লাগাল পিএসএল। বিশ্ব ক্রিকেটের অন্যতম কার্যকর ডেথ ওভারের বোলারকে পেয়ে টুর্নামেন্টটির আকর্ষণ যে আরও বেড়ে গেল, তা বলাই বাহুল্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১০

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৩

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৪

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৫

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৬

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৭

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৮

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৯

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

২০
X