স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

এখন থেকে আইপিএলে নাম দেওয়ার আগে ভাববেন সাকিব

তানজিম সাকিব। ছবি : সংগৃহীত
তানজিম সাকিব। ছবি : সংগৃহীত

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার রেশ এখনো কাটেনি বাংলাদেশ ক্রিকেটে। এই প্রেক্ষাপটেই আইপিএল নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব। তিনি জানিয়েছেন, আগামী মৌসুমে আইপিএলের নিলামে নাম দেওয়ার আগে বিষয়টি নতুন করে ভাববেন।

মুস্তাফিজকে ঘিরে সাম্প্রতিক ঘটনায় শুধু ক্রিকেট নয়, দুই দেশের ক্রীড়া ও প্রশাসনিক অঙ্গনেই তৈরি হয়েছে উত্তেজনা। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা তুলে ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই জানিয়েছে, তারা বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারত যেতে অনিচ্ছুক। বিষয়টি এখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)–এর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

এই অনিশ্চয়তার মধ্যেই আইপিএল নিয়ে আগের মতো স্বস্তিতে নেই সাকিব। বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে, সেটি যেমন আলোচনার বিষয়, তেমনি আগামী বছর আইপিএলের নিলামে নিজের নাম তোলা নিয়েও আর তাড়াহুড়া করতে চান না তিনি।

২০২৬ সালের আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের পাশাপাশি বাংলাদেশের আরও চার ক্রিকেটার নাম দিয়েছিলেন। নিলামে শেষ পর্যন্ত শুধু মুস্তাফিজ ও তাসকিনের নামই ওঠে। এর মধ্যে মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে পরিবর্তিত পরিস্থিতিতে শেষ পর্যন্ত আইপিএলে খেলার সুযোগ হারান এই বাঁহাতি পেসার।

এই ঘটনাই সাকিবকে ভাবতে বাধ্য করেছে। সিলেটে রাজশাহী ওয়ারিয়র্সের অনুশীলন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন,

“মুস্তাফিজ ভাইকে কেন আইপিএল থেকে সরিয়ে দেওয়া হলো, সেটার সুনির্দিষ্ট কারণ আমরা কেউই জানি না। হয়তো এর পেছনে রাজনৈতিক বিষয় আছে। কিন্তু ক্রিকেটে রাজনীতি ঢোকা উচিত নয়।”

তিনি আরও যোগ করেন, “একজন ক্রিকেটার হিসেবে আইপিএল খেলার ইচ্ছা স্বাভাবিকভাবেই থাকে, তাই আমরা নাম দিই। কিন্তু ভবিষ্যতে নাম দেওয়ার আগে এজেন্টের সঙ্গে, দেশের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তারপর সিদ্ধান্ত নেব—নাম দেব কি দেব না।”

মুস্তাফিজ ইস্যুর পরিপ্রেক্ষিতে সাকিবের এই অবস্থান স্পষ্ট করে দিচ্ছে—আইপিএল নিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের দৃষ্টিভঙ্গিতেও এখন পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X