স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মুস্তাফিজ কী ক্ষতিপূরণ পাবেন, যা বলছে আইপিএল কর্তৃপক্ষ

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাদের দল থেকে বাদ দেয় টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে। বাংলাদেশের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্কের ক্রমাবনতির বলি হয়েছেন এই বাঁহাতি পেসার। চুক্তি বাতিলের পর সবার মনে একটাই প্রশ্ন, নিলামের পুরো টাকা কি পাবেন মুস্তাফিজ কিংবা কোনো ক্ষতিপূরণ।

আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পর মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কেকেআর। তবে সম্প্রতি ভারতের হিন্দুত্ববাদী কয়েকটি গোষ্ঠীর আন্দোলনের মুখে বিসিসিআই হস্তক্ষেপ করে, যার ফলেই মুস্তাফিজকে ছাড়তে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। ভারতের এমন আচরণে চুপ করে বসে থাকেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কা থাকায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচ ভারতের পরিবর্তে অন্যত্র আয়োজনের দাবি জানানো হয়েছে।

সূত্র বলছে, ভারত এবং আইপিএলের বিদ্যমান বিমা কাঠামোর কারণে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ প্রায় নেই বললেই চলে মুস্তাফিজের।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আইপিএল সূত্র ভারতের গণমাধ্যম পিটিআইকে বলেন, ‘আইপিএলের সব খেলোয়াড় বেতন বিমার আওতায় থাকে। বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে সাধারণত দল ক্যাম্পে যোগ দেওয়ার পর বা টুর্নামেন্ট চলাকালে চোট পেলে ফ্র্যাঞ্চাইজি অর্থ পরিশোধ করে। সাধারণত বিমা থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত দেওয়া হয়। ভারতের কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের ক্ষেত্রে বিষয়টি আরও ভালো, কারণ তারা সাধারণত বিসিসিআইয়ের কাছ থেকে অর্থ পান।’

মুস্তাফিজের বিষয়টি অবশ্য প্রচলিত বিমা শর্তের আওতায় পড়ে না। যেহেতু তাকে চোট বা ক্রিকেটসংক্রান্ত কোনো কারণে নয়, বরং প্রশাসনিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে মুক্তি দেওয়া হয়েছে, তাই চুক্তিগতভাবে কলকাতা তাকে কোনো অর্থ দিতে বাধ্য নই।

সূত্রটি আরও বলেছে, ‘বিমা দাবি করার ক্ষেত্রেও বর্তমান পরিস্থিতিটি অন্তর্ভুক্ত নয়। ফলে কলকাতার পক্ষে এক টাকাও দেওয়ার কোনো আনুষ্ঠানিক দায় নেই। এটা দুর্ভাগ্যজনক, কিন্তু মুস্তাফিজের সামনে খুব বেশি বিকল্প নেই—আইনি পথ নেওয়া ছাড়া। আর আইপিএল ভারতীয় আইনের অধীনে পরিচালিত হওয়ায় কোনো বিদেশি ক্রিকেটারই এমন ঝামেলায় যেতে বা কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এর পথে হাঁটতে চাইবেন না।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X