রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০২:১৭ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:২০ এএম
অনলাইন সংস্করণ
ক্রিকবাজের দাবি

আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বাইরে ম্যাচ সরানোর অনুরোধ জানালেও আপাতত বাংলাদেশের সূচি নিয়ে কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। আইসিসি জানিয়েছে, বাংলাদেশের দলের নিরাপত্তা নিয়ে তাদের কাছে এখনো কোনো নির্দিষ্ট বা কার্যকর হুমকির তথ্য নেই, এমনটাই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) অনলাইনে আইসিসি ও বিসিবি কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে নিরাপত্তা উদ্বেগের বিষয়টি আবারও তোলা হলে আইসিসি জানায়, ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো ঝুঁকির মূল্যায়ন তাদের কাছে নেই।

এর আগে ৪ জানুয়ারির জরুরি বোর্ড সভার পর বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে অনুরোধ করেছিল, খেলোয়াড়, দলীয় কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সব ম্যাচ যেন ভারতের বাইরে আয়োজন করা হয়। তবে সর্বশেষ বৈঠকের পরও দুপক্ষের অবস্থানে মিল দেখা যায়নি।

বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে আইসিসির দৃষ্টিভঙ্গি বিসিবির অনুরোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই জানা গেছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আগামী কয়েক দিনের মধ্যেই, সর্বোচ্চ ১০ জানুয়ারির মধ্যে, তাদের চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবিকে জানাতে পারে।

বর্তমান সূচি অনুযায়ী, গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেনসে—৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে নির্ধারিত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১০

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১১

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১২

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৩

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৪

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৫

ব্রাজিলের সামনে এবার মিসর

১৬

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৭

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৮

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৯

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

২০
X