স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রিশাদের জন্য সুখবর!

রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের রিশাদ হোসেন ও ইংল্যান্ডের স্যাম বিলিংসের মধ্যে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। একে অপরের সঙ্গে নিয়মিত যোগাযোগও হয় তাদের। এবার রিশাদ ভক্তদের জন্য সুখবর দিতে যাচ্ছেন এই ইংলিশ ক্রিকেটার। বাংলাদেশি লেগ স্পিনার রিশাদকে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টে খেলাতে আগ্রহ প্রকাশ করেছেন কেন্টের অধিনায়ক বিলিংস।

বাংলাদেশের ক্রিকেটে তো বটেই বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও নিজেকে দারুণভাবে মেলে ধরছেন তরুণ প্রতিভাবান এই লেগ স্পিনার। ২৩ বছর বয়সী রিশাদ হোসেনকে নিয়ে বিলিংসের আগ্রহ অবশ্য নতুন নয়। আগের মৌসুমেই ভাইটালিটি ব্লাস্টে তাকে দলে নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। এবার কেন্টের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় সেই আগ্রহ আরও বাস্তব রূপ পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রিশাদের প্রশংসার পাশাপাশি নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান এই ইংলিশ ব্যাটার। রিশাদের সঙ্গে কথা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিলিংস বলেন, ‘রিশাদের সাথে কথা হয়েছে। ও খুব খুশি যে আমি বিপিএল খেলতে এসেছি। রিশাদ অসাধারণ ক্রিকেটার। গতবার ভাইটালিটি ব্লাস্টে ওকে খেলাতে চেয়েছিলাম, কিন্তু কোনো কারণে হয়নি। এবার কেন্টের অধিনায়ক আমি, আশা করি ও খেলতে পারবে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে একই দলে খেলেছেন রিশাদ হোসেন ও স্যাম বিলিংস। চলতি আসরে বিলিংস খেলছেন সিলেট টাইটান্সের হয়ে। অন্যদিকে রিশাদ বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন বিগ ব্যাশ লিগ খেলতে। বিলিংসও বিপিএলে আসার আগে বিগ ব্যাশ খেলে এসেছেন। তবে ভক্ত-অনুরাগীদের এখন দেখার অপেক্ষা, আগামী মৌসুমে ইংল্যান্ডের মাঠে রিশাদ হোসেনকে কেন্টের জার্সিতে দেখা যায় কি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১০

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১১

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১২

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৩

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৪

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৫

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৬

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৭

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৮

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৯

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

২০
X