স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় ছড়ি ঘোরাচ্ছেন বাংলাদেশের লেগ স্পিনার 

রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে প্রতিনিধিত্ব করছেন রিশাদ হোসেন। টুর্নামেন্টের চলতি আসরের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন এই টাইগার লেগ স্পিনার। শুক্রবারও (২৩ জানুয়ারি) নিজেকে মেলে ধরেছেন দারুণভাবে। সিডনি সিক্সার্সের বিপক্ষে চ্যালেঞ্জার নামক দ্বিতীয় কোয়ালিফায়ারে উইকেটশিকারের হিসেবে হোবার্ট হারিকেন্সের সবচেয়ে সফল বোলার রিলে মেরেডিথ। ডানহাতি ফাস্ট বোলার বোলিংয়ের কোটা পূরণ করে ৩ উইকেট নিয়েছেন। তার মতো ৩টি উইকেট পেতে পারতেন হোবার্টের বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনও।

কিন্তু রিশাদ এক উইকেটবঞ্চিত হন হোবার্টের কোনো রিভিউ বেঁচে না থাকায়। দলীয় ১৬.৩ ওভারে তিনি দারুণ টার্নে জ্যাক এডওয়ার্ডসকে এজ করিয়েছিলেন। বল লুফে নিয়ে ম্যাথু ওয়েড আবেদন জানালেও আম্পায়ার সাড়া দেননি। রিভিউ না থাকায় হোবার্টেরও কিছু করার ছিল না। পরে আল্ট্রাএজে দেখা যায়, বল ব্যাট ছুঁয়ে গিয়েছিল।

এক উইকেটবঞ্চিত হলেও রিশাদের দিনটি দুর্দান্ত কেটেছে। প্রতিপক্ষের ১৯৯ রানের ইনিংসে মাত্র ৩৩ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেছেন তিনি। এর ফলে হোবার্টের বোলারদের মধ্যে উইকেটশিকারের হিসেবে রিশাদ আবারও শীর্ষে ফিরলেন। ১২ ম্যাচে তার শিকার ১৫ উইকেট। বাংলাদেশের এই লেগ স্পিনার এর আগেও উইকেটশিকারের তালিকায় শীর্ষে ছিলেন। কিন্তু তাকে সরিয়ে জায়গাটি দখল করে নিয়েছিলেন দলপতি নাথান এলিস। কিন্তু আজ কোনো উইকেট না পাওয়ায় এই পেসারের শিকার ১৪। মেরেডিথ ৩ উইকেট নিয়ে তাকে ছুঁয়ে ফেলেছেন।

বিগ ব্যাশের এবারের আসরে রিশাদের চেয়ে বেশি উইকেট নিয়েছেন ৫ জন বোলার। যেখানে ২০ উইকেট নিয়ে তালিকার শীর্ষে পাকিস্তানি পেসার হারিস রউফ। তবে স্পিনারদের মধ্যে সবচেয়ে এগিয়ে রিশাদ। তার সমান ১৫ উইকেট আছে পার্থ স্কোরচার্সের কুপার কোনোলির।

আজ সিক্সার্সের বিপক্ষে রিশাদের ২ উইকেটের মধ্যে রয়েছে ভয়ঙ্কর রূপ নেওয়া স্টিভেন স্মিথের উইকেটও। ৬৫ রানে এদিন তাকে বোল্ড করেন রিশাদ। সুইচ হিট করতে গিয়ে গুগলির কাছে পরাস্ত হন সিক্সার্স ওপেনার। ওই একই ওভারে রিশাদ মইজেজ হেনরিকসকে ক্যাচ বানান ক্রিস জর্ডানের। প্রথম দুই ওভারে এদিন কোনো উইকেট পাননি রিশাদ। চার ওভারে এদিন তিনি খরচ করেন ৩৩ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X