স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ এএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৫ এএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিশ্বরেকর্ড

ছবি : বিসিসিআই
ছবি : বিসিসিআই

টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন বিশ্বরেকর্ড গড়েছে ভারত। শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে যুক্তরাষ্ট্রকে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে সূর্য কুমার যাদবের দল। সেইসঙ্গে টানা নয় ম্যাচে জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েছে তারা। যা বিশ্বকাপের এযাবৎকালের ইতিহাসে টানা সর্বোচ্চ জয়ের নতুন বিশ্বরেকর্ড।

এর আগে বিশ্বকাপে টানা আট ম্যাচ করে জয়ের বিশ্ব রেকর্ড গড়েছিল দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া।

ভারত গত বিশ্বকাপে টানা অ‍াট ম্যাচে জয়ের নজীর গড়েছিল। সেইসঙ্গে এই রেকর্ডে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে ভাগ বসিয়েছিল। এবারের আসরের প্রথম ম্যাচ জিতেই রেকর্ডটাকে এককভাবেই নিজেদের করে নিল টিম ইন্ডিয়া। তবে এবারের আসরে নিজেদের মাঠে প্রথম ম্যাচে জয়টা মোটেও সহজ ছিল না ভারতের। কেননা, এদিন ৮ রানে প্রথম, ৪৬ রানে চতুর্থ আর ৭৭ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর যুক্তরাষ্ট্রের জয় নিয়েই আলোচনা চলছিল। কিন্তু এরপরই ভারতের হাল ধরেন খোদ অধিনায়ক।

অধিনায়ক সূর্যকুমার যাদব ত্রাতা হয়ে না দাঁড়ালে আজ সত্যিই খুব বিপদে পড়তে পারত ভারত। ৪৯ বলে তাঁর অপরাজিত ৮৪ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ভারত তুলতে পারে ১৬১ রান। ভারতের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান এসেছে তিলক বর্মার ব্যাট থেকে। ১৬১ রান তোলা ভারত শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে ২৯ রানে। যুক্তরাষ্ট্র ২০ ওভারে ৮ উইকেটে তুলতে পেরেছে ১৩২ রান।

কালবেলা/এটিআর/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১০

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

১১

হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলা

১২

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন এমপি নজরুলের ড্রাইভার

১৩

‘জীবন তো একটাই’— নতুন ভিডিওতে যে বার্তা দিলেন কেয়া পায়েল

১৪

কুমিল্লায় খালের ওপর গড়ে ওঠা ৩৩ অবৈধ দোকান উচ্ছেদ

১৫

টানা দশম রাতে ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

১৬

ফাইনালে বিতর্কের পর প্রথমবার মুখ খুললেন পারেদেস

১৭

দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী

১৮

‘বাব আল-মান্দেব ঘিরে হুমকি জ্বালানি বাজারের উদ্বেগ বাড়াচ্ছে’

১৯

নারীদের চলাফেরা ও পোশাক পরিধান নিয়ে এমপি নজরুলের পুরোনো বক্তব্য ভাইরাল

২০
X