ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ শেষে বিশ্বকাপের দল ঘোষণা

রান নেওয়ার পথে বাংলাদেশ অধিনায়ক শান্ত ও নাসুম। ছবি: বিসিবি
রান নেওয়ার পথে বাংলাদেশ অধিনায়ক শান্ত ও নাসুম। ছবি: বিসিবি

মিরপুরে চলছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে। প্রথমে জানা গিয়েছিল বাংলাদেশের ব্যাটিং ইনিংস শেষে ঘোষণা করা হবে ওয়ানডে বিশ্বকাপের দল।

পরে তাতে আসে পরিবর্তন। জানা যায়, বিকেল ৫টা ৪৫ মিনিটে হবে বিশ্বকাপের দল ঘোষণা। তাতেও বিলম্ব হচ্ছে। বিসিবি থেকে জানানো হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ শেষে হবে বিশ্বকাপের দল ঘোষণা।

মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে ৩৪.৪ ওভারে মাত্র ১৭১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের সংগ্রহ ১১.৪ ওভারে ২ উইকেটে ৫৫ রান।

বিশ্বকাপের দল ঘোষণার আগে অবাক করা তথ্য অবশ্য অনেকেরই জানা হয়ে গেছে। বিসিবির সূত্র জানিয়েছে, চোটের কারণে বিশ্বকাপের স্কোয়াডে ঠাঁই হয়নি দেশসেরা ওপেনার তামিম ইকবালের।

অথচ তামিম বিশ্বকাপ খেলবেন, এমনটাই ছিল নিশ্চিত। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে দ্বিতীয় ওয়ানডে শেষে বদলে যেতে শুরু করে সব চিত্র। যেখানে তামিম নিজেকে শতভাগ ফিট নন বলে দাবি করেন। তারপর থেকেই আলোচনায় উঠে আসে সাকিব-তামিম ইস্যু।

তামিমের ফিটনেস নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় মধ্যরাতে বৈঠক করেন সাকিব ও হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। যেখানে সাকিব ও হাথুরু নাকি আনফিট তামিমকে বিশ্বকাপ দলে রাখতে চাননি। শেষ পর্যন্ত তাই হতে চলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

দেশে বাড়ছে জ্বালানি তেলের মজুত

পে-স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা, কোন গ্রেডের বেতন কত

ঘর পোড়ার মধ্যে আলু পোড়া

ফুটবল খেলা নিয়ে তর্ক, ঘুসিতে যুবকের নাকের হাড় ভাঙার অভিযোগ

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ডের সামনে কলম্বিয়া

আজকের স্বর্ণের বাজারদর

বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

ভূমিকম্পে পা হারানো শিশুর মুখে হাসি ফোটালেন রোনালদো

১০

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

১১

যুবলীগ নেতাকে আটকের পর ‘ছেড়ে দিল’ পুলিশ

১২

গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা 

১৩

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৭

১৪

খামেনির শেষ বিদায়ে তেহরানে কোটি মানুষের ঢল

১৫

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার খবর কী

১৬

৪৪ ডিগ্রির ইউরোপ: চরম গরম কি আর ‘ব্যতিক্রম’ নয়?

১৭

বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

১৮

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৪ হাজার ৩০০ 

১৯

আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ, হোস্টেল সুবিধা পাবেন অবিবাহিতরা

২০
X