মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলের টাকা হাতে পেয়ে যা বললেন নাঈম-শরিফুলরা

পারিশ্রমিক বুঝে নিতে সব ক্রিকেটার হাজির হয়েছিলেন বিসিবিতে। ছবি : সংগৃহীত
পারিশ্রমিক বুঝে নিতে সব ক্রিকেটার হাজির হয়েছিলেন বিসিবিতে। ছবি : সংগৃহীত

বিপিএলের রানার্স-আপ চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে শুরু থেকেই ছিল টানাটানি। টুর্নামেন্ট শুরুর একদিন আগেই মালিকানা থেকে সরে আসে মালিকপক্ষ। শেষমেশ দায়িত্বভার গ্রহণ করে বিসিবি। এরপরই বদলে যায় দলের চিত্র। চমক দেখিয়ে জায়গা করে নেয় ফাইনালেও।

যদিও আসর শেষে ৫০ ভাগ টাকা বুঝে পেয়েছিল ক্রিকেটাররা। আজ (বৃহস্পতিবার) শতভাগ টাকা মিটিয়ে দিয়েছে বিসিবি। পারিশ্রমিক বুঝে নিতে দলের প্রায় সব ক্রিকেটার হাজির হয়েছিলেন বিসিবিতে। পরে গণমাধ্যমের মুখোমুখি হন ওপেনার নাঈম শেখ।

এ সময় কোটি টাকার খেলোয়াড় নাঈম জানালেন, নিজের টাকা বুঝে পেতে তেমন চিন্তা করতে হয়নি। এই ওপেনার জানান, ‘না সত্যি কথা বলতে আসলে (চিন্তা) হয়নি। আমরা ক্রিকেট বোর্ডের সাথে এটা নিয়ে আলোচনা করেছি। তারা খুবই সুন্দরভাবে আমাদের এটা নিয়ে আমাদের হ্যান্ডেল করেছে। যখন বোর্ড দায়িত্ব নিয়েছে তখন এই জিনিসটা নিয়ে আমরা এভাবে চিন্তা করিনি। ক্রিকেটাররা সবাই ফোকাসড রেখেছিল খেলায়।’

দলের ম্যানেজমেন্টের প্রশংসা করে নাঈম আরও বলেন, ‘দল হিসেবে আমরা কেমন করবো এটা কিন্তু শুরুতে চিন্তার ছিল। পরে যখন তারা (বাবুল স্যার-বাশার স্যার-নাফিস ভাই) ম্যানেজমেন্টের পাঠ হলো। আমরা সবাই অনেক কনফিডেন্স ছিলাম। সত্যি কথা বলতে তারা ছাড়া যেভাবে সাহায্য করেছে আমাদের জন্য বড় একটা শিক্ষা। এত দ্রুত সবকিছু ম্যানেজ করা।’

দ্বাদশ আসরে শরিফুল ইসলামও খেলেছেন চট্টগ্রাম রয়্যালসের হয়ে। প্রথম রোজার দিনই শরিফুল ইসলাম পেয়ে গেছেন পুরো টাকা। টাকা পাওয়ার দিনে এক আক্ষেপের কথাও শোনালেন টাইগার পেসার। তিনি বলেন, ‘সত্যি বলতে এবার সবচেয়ে ভালো গেছে। এর আগে সুমন স্যারের (হাবিবুল বাশার সুমন, চট্টগ্রাম রয়্যালসের পরামর্শক) সাথে খুলনা টাইটান্সে একবার ছিলাম। এই দুইবারই খুব ভালো ছিল। গত বছরের, মানে এবারের আগের আসরের পেমেন্ট এখনও পাওনা। তো সব মিলে এবার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে (এবারের পারিশ্রমিক পেয়ে)।’ এ সময় শরিফুলের কাছে জানতে চাওয়া হয়, বিপিএলে কয়টি দল দেখতে চান তিনি। নির্দিষ্ট কোনো সংখ্যায় উত্তর না দিলেও শরিফুল জানান, দল বৃদ্ধি চান তিনিও। তবে তা যেন হয় মানসম্পন্ন দল। উদাহরণ হিসেবে দেখালেন বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সকে।

তিনি বলেন, ‘এটা তো আমি বলতে পারব না। আমরা তো চাই দল বাড়ুক। তবে রাজশাহী যেভাবে দল গড়েছে এমন দল যেন হয়। তাহলে সবাই খেলতে আগ্রহী থাকবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১০

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১২

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৩

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৪

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৫

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৬

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৭

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৮

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৯

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

২০
X