স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

‘ভারতের সাবেক ক্রিকেটাররা পাকিস্তানকে গালাগাল করে’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের টিভি শো ‘হারনা মানা হ্যায়’-তে অভিষেক শর্মা এবং ভারতীয় দল নিয়ে মন্তব্য করে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন মোহাম্মদ আমির। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে তুলোধুনো করছেন ভারতের ভক্তরা। এরপরও ভারতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেই যাচ্ছেন আমির।

ওই টিভি শোতে উপস্থিত হয়ে এবার বিস্ফোরক মন্তব্য করে আমির বললেন, পাকিস্তানকে গালিগালাজ করেন ভারতের সাবেক ক্রিকেটাররা। তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ভারতকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করে না বলেও দাবি করেছেন পাকিস্তানের সাবেক এই পেসার।

সম্প্রতি আমির মন্তব্য করেন, টেকনিক না থাকায় অভিষেক শর্মাকে কোনো ব্যাটারই মনে করেন না তিনি। অভিষেককে কেবলই একজন স্লগার মনে হয় তাঁর কাছে। এরপর ভারতকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেন আমির। তার দাবি– টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নেবে সূর্যকুমার যাদবের দল। এই দুটি মন্তব্যের পর আলোচনার ঝড় ওঠেছে ভারতীয় ক্রিকেট পাড়ায়। আমিরকে নিয়ে আলোচনা যেন থামছেই না।

সাম্প্রতিক ইস্যুতে আমির বলেন, ‘আমি শুধু আমার মতামত দিয়েছি। ভারত যখন ভালো খেলে, সবসময় প্রশংসা করেছি। আগেও বলেছি, সবারই উচিত অন্যের মতামতকে সম্মান করা। ভারতের কিছু সাবেক ক্রিকেটার যে ধরনের কথা বলে! তাদের ভাষা এত বাজে! তারা পাকিস্তানকে গালিগালাজ করে। আমরা (পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা) সেটা করি না। একটি উদাহরণ দেখান যে আমি কখনো ভারতকে নিয়ে বাজে কিছু বলেছি কি না।’

অভিষেকের ওই মন্তব্যের ব্যাখ্যায় আমির বলেন, ‘অভিষেককে নিয়ে আমি বলেছি যে, তার ডিফেন্সিভ কৌশল সেই। একজন ক্রিকেটার, যে বল ঠেকাতে পারে না, তাকে (স্লগার ছাড়া) আর কী বলা যায়। সে যদি বলের লাইন আসতে না পারে এবং ডিফেন্স করতে না পারে, তাহলে তাকে কী বলব, কেউ আমাকে বলে দিতে পারেন।’

ভারতের সাবেক ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন আমির, ‘অন্যের মতামতকে শ্রদ্ধা করতে হবে। সবার মতামত তো আর একরকম হবে না। খেলাটি আমরা খেলেছি, জানি কীভাবে কী হয়। দক্ষিণ আফ্রিকা ও ভারত যেভাবে খেলছে এই টুর্নামেন্টে, আমার মতে দক্ষিণ আফ্রিকা এখন তাদের চেয়ে ভালো।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১০

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১১

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১২

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৩

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৪

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৫

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৬

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৭

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৮

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১৯

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

২০
X