স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

জিসানের সেঞ্চুরি আর হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় ইস্ট-সেন্ট্রাল জোনের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিসিএল ওয়ানডে ফরম্যাটের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে আজ। যেখানে জয় পেয়েছে সেন্ট্রাল জোন এবং ইস্ট জোন। এদিন জিসান আলমের সেঞ্চুরি ও মোসাদ্দেক হোসেন সৈকতের ঝোড়ো ব্যাটে ভর করে উত্তরাঞ্চলের বিপক্ষে জয় পেয়েছে মধ্যাঞ্চল। হাই-ভোল্টেজ ম্যাচে ৪ বল ও ২ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে দল।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে এদিন ৩২২ রান সংগ্রহ করে নর্থ জোন। ৯২ রান করেন তানজিদ তামিম। এছাড়া ১০২ রান করেন তাওহীদ হৃদয়। মধ্যাঞ্চলের পক্ষে আবু হায়দার রনি ৫৯ রানে চারটি উইকেট শিকার করেন। এ ছাড়া রিপন মণ্ডল দুটি ও তাসকিন আহমেদ একটি উইকেট পান।

জবাব দিতে নেমে এক প্রান্তে জিসান আলমের ব্যাটে উড়তে থাকে সেন্ট্রাল জোন। তবে অন্য প্রান্তে নাঈম শেখ ও সাইফ হাসান বড় ইনিংস খেলতে পারেননি। মাহফিজুল ইসলাম রবিন ৮১ বলে ৫৪ রান করেন। শেষদিকে মোসাদ্দেক ২৬ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংসে দলকে এনে দেন জয়।

এদিকে দিনের অন্য ম্যাচে অবিশ্বাস্য এক জয় পেয়েছে পূর্বাঞ্চল। এদিন দক্ষিণাঞ্চলকে মাত্র ১ উইকেটে হারিয়েছে তারা, ১৫ বল বাকি থাকতে। ১৮১ রান তাড়া করতে নেমে ১৪১ রানে ৯ উইকেট হারিয়েও জয়ের স্বাদ পায় পূর্বাঞ্চল।

বগুড়ায় আগে ব্যাট করতে নেমে ৪৩.২ ওভারে ১৮০ রানে অলআউট হয় দক্ষিণাঞ্চল। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার আনিসুল ইসলাম ইমন। এ ছাড়া আফিফ হোসেন ধ্রুব ২৪, রবিউল হক ৩১ ও শহিদুল ইসলাম ২৮ রান করেন। শেষে দলীয় রান দাঁড়ায় ১৮০।

জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পূর্বাঞ্চলও। শাহাদাত হোসেন দিপুর ৪২ ও মুমিনুল হকের ২৯ রানের ইনিংসের পর দলীয় ১৪১ রানে হারিয়ে ফেলে ৯ উইকেট, যার ৪টি উইকেটই শিকার করেন সৌম্য সরকার। এরপর জুটি গড়ে তোলেন ১০ নম্বরে নামা হাসান মাহমুদ ও ১১ নম্বরে নামা মুশফিক হাসান। শেষ পর্যন্ত হাসান ৪৫ বলে ৩৫ ও মুশফিক ৩৫ বলে ৪ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন জয় নিয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X