স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

এবার রোনালদোর কাছে বিমান চাইলেন উইন্ডিজ তারকা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিলেও দেশে ফিরতে বাধার মুখে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণেই নিজেদের দেশে ফিরতে না পারা দলটির স্পিনার এবার সহায়তা চাইলেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে।

গত রোববার ভারতের কাছে হেরে বিদায়ের পর থেকেই কলকাতায় অবস্থান করছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। বৃহস্পতিবার এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড জানিয়েছিল, ক্যারিবীয় স্কোয়াডের জন্য চার্টার ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে, যা২৪ ঘন্টার মধ্যে দল ভারত ছাড়বে বলে তারা আশা করছে।

এরই মাঝে ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে সহায়তা চেয়ে বসেছেন আকিল হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আকিল লিখেছেন, ‘এই মুহূর্তে আমার জন্য ক্রিস্টিয়ানোকে বিমান পাঠাতে এবং আমাকে উদ্ধার করতে আসতে বলাই ভালো হয়।’

সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলা ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যক্তিগত বিমানের কথা অজানা নয় কারোরই। রসিকতার ছলে পোস্ট দিলেও দেশে ফিরতে না পারার কষ্ট স্পষ্ট তার এই লেখায়।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি দেশে ফেরার আকুতি জানিয়েছিলেন। পরে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানায়, ক্রিকেটারদের দেশে ফেরাতে একটি চাটার্ড ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা চলছে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই ভারত থেকে দলের যাত্রা হওয়ার সম্ভাবনার কথাও শোনা যায়।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আরো জানিয়েছিল, ‘ভারতের বিপক্ষে শেষ ম্যাচের পর থেকেই খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট এবং আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। উপসাগরীয় অঞ্চলের যুদ্ধের ফলে সৃষ্ট নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আন্তর্জাতিক আকাশপথে সীমাবদ্ধতা তৈরি হয়েছে। ফলে পরিস্থিতি বেশ জটিল। তবে দলের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সব ধরনের সতর্কতা নেওয়া হচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১০

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১১

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৩

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৪

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৫

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৬

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৭

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৮

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

২০
X