স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০২:০৮ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেটারদের আগেই ঢাকায় পাকিস্তানের কোচিং স্টাফ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১১ মার্চ। এই সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। একইসঙ্গে পাকিস্তানও নিজ দেশে অনুশীলন ক্যাম্প করছে। সিরিজ খেলতে আগামী ৯ মার্চ ঢাকায় আসার কথা রয়েছে শাহিন-সালমানদের। তবে ক্রিকেটারদের আগেই দলটির কোচিং স্টাফের সদস্যরা বাংলাদেশে পা রাখল।

আজ (শনিবার) দুপুরে ৫ সদস্যের কোচিং স্টাফের দল এসে পৌঁছেছে বাংলাদেশে। এই দলে আছেন প্রধান কোচ মাইক হেসন, কোচ শেন ম্যাকডারমটসহ অন্যরা। পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টিম হোটেলে গিয়েছেন তারা।

আগামী ১১, ১৩ এবং ১৫ মার্চ মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

দুই দলের স্কোয়াড

বাংলাদেশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

পাকিস্তান : শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী গরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আঘা এবং শ্যামল হুসাইন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X