স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের ক্রিকেটাররা ঢাকায়, বিসিবির শুভকামনা

পাকিস্তান ক্রিকেট দল। ছবি : বিসিবি
পাকিস্তান ক্রিকেট দল। ছবি : বিসিবি

আগামী ১১ মার্চ শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিপক্ষীয় সিরিজ শুরুর আগে আজ রোববার ঢাকায় এসে পৌঁছেছেন শাহিন শাহ আফ্রিদি-মোহাম্মদ রিজওয়ান-সাহিবজাদা ফারহানরা।

ওয়ানডে সিরিজ খেলতে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ বাংলাদেশে এসেছে পাকিস্তানি ক্রিকেটাররা। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাহিন আফ্রিদি-ফারহানদের ফুলের তোড়া দিয়ে বরণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের বরণ করার ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে বিসিবি ক্যাপশনে লিখেছে, ‘বাংলাদেশে স্বাগত। ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান। মিরপুরে হতে যাওয়া ওয়ানডে সিরিজে দুই দলকেই শুভকামনা।’

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। এরপর ক্রিকেটাররা দেশে ফিরলেও কোচিং স্টাফের সদস্যরা শ্রীলঙ্কায় থেকে গিয়েছিলেন। সেখান থেকেই সরাসরি শনিবার ঢাকায় এসে পৌঁছালেন সাদা বলের প্রধান কোচ মাইক হেসন, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট, বোলিং কোচ অ্যাশলে নফকে, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ গ্র্যান্ট লুডেন এবং ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডিকন।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের কাছে পাকিস্তান সিরিজ গুরুত্বপূর্ণ। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে সেরা নয়ের মধ্যে থাকা দল সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে। ৯ নম্বরের বাইরে থাকা দলগুলোকে বাছাইপর্ব উতড়ে খেলতে হবে বিশ্বকাপে। ১০৫ রেটিং পয়েন্ট নিয়ে চারে পাকিস্তান। ১০ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৬।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১০

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১১

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১২

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৩

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৪

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৬

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৭

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৮

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৯

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

২০
X