স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধের কারণে বাতিল আইসিসির সভা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ বেশ ভালোভাবেই পড়ছে ক্রীড়াঙ্গনে। এবার কাতারের দোহায় আগামী ২৫ থেকে ২৭ মার্চ অনুষ্ঠেয় আইসিসির বোর্ড সভা স্থগিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা আর যুদ্ধাবস্থার কারণেই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছিল, কাতারের ক্রিকেটের প্রতি ক্রমবর্ধমান আগ্রহ আর দেশটির ক্রীড়া কাঠামোর সঙ্গে সখ্য বাড়াতেই দোহাকে বোর্ড সভার জন্য বেছে নেওয়া হয়েছে। আইসিসি জানিয়েছে, এপ্রিলের কোনো এক সময়ে এই সভাটি আবারও আয়োজনের চেষ্টা করা হবে। তবে নতুন কোনো তারিখ বা ভেন্যুর নাম এখনো চূড়ান্ত হয়নি।

আইসিসির বোর্ড সভায় যে বড় বড় কর্তারা দোহায় গোলটেবিলে বসতেন, তাদের অনেকেই এখন গুজরাটের আহমেদাবাদে। আইসিসি চেয়ারম্যান জয় শাহর ঘরের মাঠে আজ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। নিউজিল্যান্ড ফাইনালে ওঠায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ভিভিআইপি বক্সে থাকছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রজার টুজও।

শুধু টুজ নন, জিম্বাবুয়ে ক্রিকেটের তাভেঙ্গওয়া মুকুলানি কিংবা দক্ষিণ আফ্রিকার ড. মোহাম্মদ মুসাজিরাও আসছেন গ্যালারির জৌলুস বাড়াতে। তবে আহমেদাবাদের এই চাঁদের হাটে দেখা যাবে না বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে। তিনি বর্তমানে পরিবারকে সময় দিতে মেলবোর্নে অবস্থান করছেন। ক্রিকবাজ জানিয়েছে, পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভিকেও আজকের ফাইনালে দেখা যাওয়ার সম্ভাবনা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১০

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১১

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১২

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৩

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৪

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৫

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১৭

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১৮

বাস খাদে পড়ে নিহত ৪

১৯

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

২০
X