সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

দ্য হান্ড্রেডে মোস্তাফিজের সতীর্থ কারা?

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্যা হান্ড্রেডের নতুন মৌসুমের নিলামে দল পেয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। বার্মিংহাম ফিনিক্স তাকে ১ লাখ পাউন্ড স্টার্লিংয়ে দলে ভিড়িয়েছে। এই লিগে এবারই প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। এবারের নিলামে শক্তিশালী দল গড়েছে বার্মিংহাম ফিনিক্স।

দ্য হান্ড্রেডের নিলামের তৃতীয় ও শেষ ধাপে নাম ওঠে মুস্তাফিজুর রহমানের। তার জন্য একমাত্র বিড করে বার্মিংহাম ফিনিক্স, ফলে ৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসারকে সহজেই দলে পেয়ে যায় দলটি।

টি-টোয়েন্টির চেয়েও সংক্ষিপ্ত ১০০ বলের এই টুর্নামেন্টে এবারই প্রথম দেখা যাবে মুস্তাফিজকে। আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বরাবরই চাহিদার শীর্ষে থাকা এই পেসার এর আগে আইপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টি ও লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৬ ম্যাচে ১৫৮ উইকেট নেওয়া মুস্তাফিজ বর্তমানে বাংলাদেশ দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছেন।

বার্মিংহাম ফিনিক্স স্কোয়াড :

জ্যাকব বেথেল (৩ লাখ ৪০ হাজার পাউন্ড স্টার্লিং), রেহান আহমেদ (২ লাখ ৫০ হাজার পাউন্ড স্টার্লিং), ডোনাভান ফেরেইরা (২ লাখ ১০ হাজার পাউন্ড স্টার্লিং), মিচেল ওয়েন (১ লাখ ৩০ হাজার পাউন্ড স্টার্লিং), সাকিব মাহমুদ (১ লাখ ৫০ হাজার পাউন্ড স্টার্লিং), উসমান তারিক (১ লাখ ৪০ হাজার পাউন্ড স্টার্লিং), জো ক্লার্ক (৮৫ হাজার পাউন্ড স্টার্লিং), উইল স্মিড (৫৫ হাজার পাউন্ড স্টার্লিং), জর্ডান থম্পসন (৬০ হাজার পাউন্ড স্টার্লিং), স্কট কুরি (২ লাখ ১০ হাজার পাউন্ড স্টার্লিং), লরি ইভান্স (৮৫ হাজার পাউন্ড স্টার্লিং), ক্রিস উড (৭০ হাজার পাউন্ড স্টার্লিং), ইথান ব্রুকস (৭০ হাজার পাউন্ড স্টার্লিং) ও মুস্তাফিজুর রহমান (১ লাখ পাউন্ড স্টার্লিং)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X