স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই

রজার বিন্নি, রাহুল দ্রাবিড় এবং মিতালি রাজ। ছবি : সংগৃহীত 
রজার বিন্নি, রাহুল দ্রাবিড় এবং মিতালি রাজ। ছবি : সংগৃহীত 

ভারতীয় ক্রিকেটের সাফল্যে দারুণ অবদানের স্বীকৃতি দিতে আগামীকাল (রোববার) বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) রাজধানীতে নামান অ্যাওয়ার্ডস আয়োজন করছে। জমকালো এই অনুষ্ঠানে বিশেষ স্বীকৃতি দেওয়া হবে বিসিসিআই-এর সাবেক প্রধান রজার বিন্নি, সাবেক অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড় এবং নারী দলের সাবেক অধিনায়ক মিতালি রাজকে।

এই তিন কিংবদন্তিকে সম্মানজনক কর্নেল সি. কে. নাইড়ু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে। ভারতীয় ক্রিকেটে সেবা, সততা ও স্থায়ী অবদানের স্বীকৃতি হিসেবে এই আজীবন সম্মাননা দেওয়া হয়।

দ্রাবিড়ের কোচিংয়ে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর এত বড় একটা সম্মাননা পেতে যাচ্ছেন তিনি। এছাড়া ভারতীয় ক্রিকেটে আইসিসি ট্রফি জয়ী পাঁচটি ভারতীয় দলের প্রত্যেককে সম্মাননা দেওয়া হবে এই অনুষ্ঠানে।

বিসিসিআই এক বিবৃতি দিয়েছে, ‘এই বছরের অনুষ্ঠানে রজার বিন্নি ও রাহুল দ্রাবিড়কে ভারতীয় ক্রিকেটে অসাধারণ সেবার স্বীকৃতি দিতে বিসিসিআইয়ের সর্বোচ্চ পুরস্কার কর্নেল সি. কে. নাইড়ু আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হবে। এছাড়া নারী ক্রিকেটে একই সম্মানে ভূষিত করা হবে মিতালি রাজকে।’

সেরা পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটার পলি উমরিগার অ্যাওয়ার্ড পাচ্ছেন টেস্ট ও ওয়ানডে ব্যাটার শুভমান গিল। ক্যারিয়ারে পঞ্চমবার সেরা নারী আন্তর্জাতিক ক্রিকেটার হচ্ছেন স্মৃতি মান্ধানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

আজ বিশ্ব গোসল দিবস

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, আটক ৩

১০

ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১১

বেরোবি ও বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

১২

মৌসুমি বায়ু সক্রিয়, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৩

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

১৪

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন / বিশ্বকাপ আসতেই কেন সংঘর্ষে জড়াচ্ছেন বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা

১৫

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

১৬

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

১৭

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

১৮

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

১৯

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

২০
X