স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল সম্প্রচার বন্ধে বিগত সরকারের সিদ্ধান্ত এখনও বহাল : তথ্য মন্ত্রণালয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। কালবেলা গ্রাফিক্স
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। কালবেলা গ্রাফিক্স

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সম্প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে- মর্মে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার প্রতিবাদ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

মন্ত্রণালয় স্পষ্ট বলেছে, আইপিএল সম্প্রচার বন্ধে বিগত সরকারের নেওয়া সিদ্ধান্ত এখনও বহাল রয়েছে। শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্য ডেইলি স্টার -এ ‘গভট লিফটস বার অন আইপিএল টেলিকাস্ট ইন বাংলাদেশ’ শিরোনামে এবং অন্যান্য গণমাধ্যমে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে প্রকাশিত ও প্রচারিত সংবাদটি তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

মন্ত্রণালয় জানায়, আইপিএল প্রচার বন্ধের বিষয়ে বিগত সরকারের সিদ্ধান্ত এখনো বহাল আছে। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এরইমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চেয়ে চিঠি দিয়েছে।

এতে আরও বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেইসঙ্গে প্রকাশিত সংবাদের ভিত্তিতে সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করার লক্ষ্যে প্রতিবাদ লিপিটি জরুরি ভিত্তিতে প্রচারের জন্য সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১০

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১১

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১২

এনসিপির ফল উৎসবে হামলা

১৩

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৪

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৫

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৬

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৮

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৯

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

২০
X