স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মিলারকে বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তি, তালিকায় আরও যত চমক

সতীর্থদের সঙ্গে ডেভিড মিলার। ছবি : সংগৃহীত
সতীর্থদের সঙ্গে ডেভিড মিলার। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) ২০২৬-২৭ মৌসুমের জন্য তাদের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছে। এই মৌসুম দিয়েই প্রথমবারের মতো জাতীয় দলের চুক্তি পেয়েছেন ওটেনিল বার্টম্যান, করবিন বশ, ম্যাথিউ ব্রিটজকে, দেভাল্ড ব্রেভিস এবং কারাবো মেসো। তবে বড় চমক কেন্দ্রীয় চুক্তি থেকে ডেভিড মিলারের বাদ পড়া।

মোট ১৮ জন পুরুষ ও ১৫ জন নারী ক্রিকেটারকে চুক্তি দেওয়া হয়েছে। এছাড়া অফস্পিনার সিমন হার্মার পেয়েছেন হাইব্রিড চুক্তি। সিএসএ প্রথমবারের মতো ২০ জনের 'প্লেয়ার অব ন্যাশনাল ইন্টারেস্ট (পিওএনআই'স)' তালিকা চালু করেছে, যাদের ভবিষ্যতের জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড় হিসেবে ধরা হচ্ছে। এরা সবাই ঘরোয়া চুক্তির অধীনে আছেন।

বড় চমক ডেভিড মিলারের নাম না থাকা। গত মৌসুমে তিনি হাইব্রিড চুক্তিতে ছিলেন, যেখানে খেলোয়াড়রা কোন সিরিজ খেলবেন তা নিজেরা ঠিক করতে পারেন এবং ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেওয়ার সুযোগ থাকে।

এবার কোনো চুক্তিতেই না থাকায় ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটে মিলার অবসরের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। ২০১০ সাল থেকে জাতীয় দলের হয়ে খেলা মিলার সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের অংশ ছিলেন।

বাদ পড়ার তালিকায় আরও আছেন–রাসি ফন ডার ডুসেন, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েতজি, লিজার্ড উইলিয়ামস, রিজা হেনড্রিকস ও এলিজ-মারি মার্ক্স।

নির্বাচন কমিটির আহ্বায়ক প্যাট্রিক মোরনে বলেন, সামনে ব্যস্ত মৌসুম থাকায় দলকে আরও শক্তিশালী ও গভীরতা বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে 'রোড টু ২০২৭' পরিকল্পনাও এই তালিকা তৈরিতে ভূমিকা রেখেছে। ২০২৬ সালের ১ জুন থেকে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত চুক্তির মেয়াদে দক্ষিণ আফ্রিকার সামনে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে ৮টি টেস্ট (হোম সিরিজ), শ্রীলঙ্কা সফর ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি।

এ কারণে এবার টেস্ট ক্রিকেটকে বেশি গুরুত্ব দিয়ে চুক্তি করা হয়েছে। অধিনায়ক টেম্বা বাভুমা তালিকার শীর্ষে রয়েছেন। দলের প্রধান পেসাররা সবাই চুক্তিতে আছেন। তালিকায় জায়গা পেয়েছেন–কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, লুঙ্গি এনগিডি, করবিন বশ ও কিওয়েনা মাপাখা। তবে আনরিখ নরকিয়া চুক্তিতে নেই, কারণ তিনি আগেই সিএসএর চুক্তি থেকে সরে দাঁড়িয়েছিলেন এবং ইনজুরির কারণে এখন মূলত টি-টোয়েন্টি ফরম্যাটেই সীমাবদ্ধ।

নারী দলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হচ্ছে জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর আগামী বছর ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ রয়েছে, যেখানে এক ম্যাচের টেস্টও অন্তর্ভুক্ত থাকবে। ফলে এই চুক্তিতে অভিজ্ঞ ক্রিকেটারদের আধিক্য বজায় রাখা হয়েছে, আর নতুন হিসেবে যুক্ত হয়েছেন শুধু তরুণ উইকেটকিপার-ব্যাটার কারাবো মেসো।

উল্লেখ্য, সাবেক অধিনায়ক ড্যান ফন নিকার্ক এ মৌসুমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও, তাকে চুক্তিতে রাখা হয়নি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তিনি নির্বাচিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক কায়লা রেইনেকে, যিনি প্রথম চারটি টি-টোয়েন্টি ম্যাচেই দুটি ম্যাচসেরা পুরস্কার জিতেছেন, তাকেও তালিকায় রাখা হয়নি। তবে ভবিষ্যতে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের সম্ভাবনা রয়েছে তার।

২০২৬-২৭ মৌসুমের জন্য দক্ষিণ আফ্রিকার চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা :

পুরুষ দল : টেম্বা বাভুমা, ডেভিড বেডিংহ্যাম, ওটেনিল বার্টম্যান, করবিন বশ, ম্যাথিউ ব্রিটজকে, দেভাল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, কিওয়েনা মাপাখা, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুস্বামী, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ত্রিস্তান স্ট্যাবস, কাইল ভেরাইন্নে;

হাইব্রিড চুক্তি : সিমন হার্মার।

নারী দল : অ্যানিকে বশ, তাজমিন ব্রিটস, নাদিনে ডি ক্লার্ক, অ্যানেরিয়ে ডার্কসেন, আয়ান্দা হ্লুবি, সিনালো জাফতা, মারিজানে কাপ, আয়াবোঙ্গা খাকা, মাসাবাতা ক্লাস, সানে লাস, কারাবো মেসো, ননকুলুলেকে এমলাবা, তুমি সেখুখুনে, ক্লোহে ত্রিয়ন ও লরা উলভার্ট।

পিওএনআই’স : মার্কেস অ্যাকারম্যান, নান্দ্রে বার্গার, অখুলে চেলে, জেরাল্ড কোয়েতজি, কনর ইস্তারহুইজেন, ডিয়ান ফোরেস্টার, বোর্হা ফরচুন, যুবায়ের হামজা, জর্ডান হারম্যান, রুবিন হারম্যান, এনকুবানি মোকোয়েনা, লুহান-দ্রে প্রেটোরিয়াস, এনকাবা পিটার, সিনেথেম্বা কোয়েশিলে, লেসেগো সেনোকোয়ানে, লুথু সিপামলা, জেসন স্মিথ, প্রিনেলান সুব্রায়েন, তিয়ান ফোন ভুরেন ও কোডি ইউসুফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X