সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলিয়ান ক্রিকেটারের অবিশ্বাস্য রেকর্ড

৩ ওভার বল করে মাত্র ৪ রান খরচায় নেন ৯ উইকেট।
৩ ওভার বল করে মাত্র ৪ রান খরচায় নেন ৯ উইকেট।

একটা সময় শ্বৈল্পিক ফুটবলের দেশ হিসেবে পরিচিত ছিল ব্রাজিল। সাম্বা ছন্দে অসাধারণ সব নৈপূণ্য উপহার দিয়ে গোটা দুনিয়ার ভক্ত-সমর্থকদের নজর কেড়েছেন সেলেসাওরা। যদিওবা এই গল্প এখন অতীত। তারপরও বিশ্ব ফুটবলে সর্বোচ্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

সেই ব্রাজিল এখন আলোচনায় ক্রিকেট দুনিয়াতেও। রীতিমতো অবিশ্বাস্যই বলতে পারেন! ব্রাজিলের এক ক্রিকেটার একাই ৯ উইকেট তুলে নিয়ে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন। তাও আবার টি–টোয়েন্টি ক্রিকেটে। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে এমন অবিশ্বাস্য কীর্তি গড়েছেন ব্রাজিল নারী দলের পেসার লরা কারদোসো।

নারী বা পুরুষ—যেকোনো আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্রিকেটেই ৯ উইকেট নেওয়ার প্রথম ঘটনা এটি। আজ বৃহস্পতিবার কালাহারি নারী টি–টোয়েন্টি টুর্নামেন্টে লেসোথোর বিপক্ষে এই নতুন ইতিহাস লিখেছেন তিনি। মেয়েদের টি-টোয়েন্টিতে এর আগে সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল ইন্দোনেশিয়ার রোহমালিয়ার। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে কোনো রান না দিয়েই ৭ উইকেট নিয়েছিলেন তিনি। আর ছেলে ও মেয়ে মিলিয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এত দিন সবার ওপরে ছিল ভুটানের স্পিনার সোনম ইয়েশের নাম। ২০২৫ সালে মিয়ানমারের বিপক্ষে ৭ রানে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।

লেসোথোর বিপক্ষে লরা কারদোসো ৩ ওভার বল করে মাত্র ৪ রান খরচায় নেন ৯ উইকেট। ম্যাচে আগে ব্যাট করে ২০২ রানের বিশাল পাহাড় গড়েছিল ব্রাজিল। তাড়া করতে নামা লেসোথোর ইনিংসে একাই ধস নামান কারদোসো। দ্বিতীয় ওভারে হ্যাটট্রিক দিয়ে শুরু করেন। এরপর চতুর্থ ওভারে নেন আরও ৪ উইকেট। ষষ্ঠ ওভারে আরও ২ উইকেট নিয়ে পূর্ণ করেন নিজের ৯ উইকেট। দশ নম্বর উইকেটটিও হয়ে পেয়ে যেতেন, তবে মারিয়ান আর্তুর লেসোথোর শেষ উইকেটটি নিলে কারদোসোর আর সেই সুযোগ মেলেনি।

কারদোসোর তোপে ৬.২ ওভারে মাত্র ১৩ রানেই অলআউট হয় লেসোথো। ১৮৯ রানের বিশাল জয় পায় ব্রাজিল। ৬ দল নিয়ে হওয়া কালাহারি নারী টি–টোয়েন্টি ক্রিকেটের এই টুর্নামেন্ট হচ্ছে বতসোয়ানায়। এই টুর্নামেন্টে ব্রাজিল, বতসোয়ানা ও লেসোথো ছাড়াও খেলছে মালাউই, জাম্বিয়া ও মোজাম্বিকের নারী দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X