স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের টিকিট না চাইতে বন্ধুদের কাছে কোহলির ‘অনুরোধ’

বিরাট কোহলি । ছবি : সংগৃহীত
বিরাট কোহলি । ছবি : সংগৃহীত

পৃথিবীর যে কোনো প্রান্তে ভারতীয় দল মাঠে নামলে গ্যালারিতে রাজত্ব করেন ভারতীয় সমর্থকরা। বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরের আয়োজক হলে স্বাগতিক সমর্থকদের উন্মাদনা বেড়ে যায় কয়েকগুণ। স্বাভাবিকভাবেই গ্যালারিতে বসে খেলা দেখতে চায় ক্রিকেটারদের আত্মীয়স্বজন ও বন্ধুরা। সেক্ষেত্রে ক্রিকেটারদের কাছেই টিকিটের আবদার করে বসেন তারা। ঠিক এমনটাই হয়েছে ভারতীয় সুপারস্টার বিরাট কোহলির সঙ্গে।

বিশ্বকাপ টিকিটের চাহিদা তুঙ্গে থাকায় অনলাইনে টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। এরমধ্যে স্বাগতিক ভারতের সব ম্যাচের টিকিট নিমিষেই শেষ হয়ে গেছে। টিকিট বিক্রি শুরুর আগেই প্রস্তুতি নিয়েও টিকিট সংগ্রহ করতে পারেননি বলে অনেক ভারতীয়দের অভিযোগ রয়েছে। বাধ্য হয়েই এবার বিশ্বকাপের আগেই পরিচিত বন্ধুদের টিকিট না চাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক কোহলি।

বুধবার (৪ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কোহলি লেখেন, ‘বিশ্বকাপ চলে এসেছে। আমার বন্ধু-বান্ধবদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ম্যাচের টিকিটের জন্য আমাকে যেন কোনো ধরনের অনুরোধ না করা হয়। তোমরা নিজের বাসা থেকেই খেলা দেখতে পারো।’

আগামী ৮ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে স্বাগতিক ভারত। এর আগে আগামীকাল বিশ্বকাপের উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-১৫ আসনে সমস্যা একরাশ: সমাধানে একমঞ্চে সরকারি ও বিরোধীদল

৭ মিনিটেই ইংল্যান্ডের জালে গোল করে চমকে দিল কঙ্গো

জেল পুশ করা ১৩ লাখ টাকার বাগদা চিংড়ি ধ্বংস

বাংলাদেশে উগ্রবাদী শক্তির কোনো জায়গা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রেমে ব্যর্থ পলাশের একাকী জঙ্গলবাস

গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতিকে পিটিয়ে হত্যার অভিযোগ

বিএনপি মহাসচিবের সঙ্গে যুবদলের পদবঞ্চিত নেতাদের বৈঠক বৃহস্পতিবার 

গণমাধ্যম সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার: সিসিক প্রশাসক

বিদায়ী অর্থবছরে রেমিট্যান্সে নতুন রেকর্ড, রিজার্ভেও স্বস্তি

পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানের সঙ্গে ভালো আলোচনা চলছে: ট্রাম্প

১০

‘গণভোটের গণরায় বাস্তবায়নেই জনগণের প্রত্যাশা পূরণ হবে’

১১

ব্রিটিশ কাউন্সিলের ‘কালচারাল প্রটেকশন ফান্ড-২০২৬’ এর আবেদন শুরু

১২

ফের এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার

১৩

এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের বিবৃতি

১৪

আর্জেন্টিনা কয় গোলে হারবে— যে ভবিষ্যদ্বাণী করলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

১৫

হাবিপ্রবির ৬৬ শিক্ষার্থীকে বহিষ্কার

১৬

মাথায় গোলপোস্ট পড়ে প্রাণ গেল শিশুর

১৭

গাইবান্ধায় কলেজছাত্র রুমন হত্যা: আত্মগোপনে থাকা বাবা-ছেলে গ্রেপ্তার

১৮

ডিমের ন্যায্যমূল্য নিশ্চিতে বাজার মনিটরিংয়ের আশ্বাস প্রাণিসম্পদ কর্মকর্তাদের

১৯

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

২০
X