স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৬:০৬ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডকে ২৮৩ রানের টার্গেট দিল ইংল্যান্ড

নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ম্যাচের একটি দৃশ্য। ছবি : সংগৃহীত
নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ম্যাচের একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

ভারতে শুরু হয়েছে ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেটের বৈশ্বিক এই আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডকে ২৮৩ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে ইংলিশরা। সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেন জো রুট।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নামে ইংল্যান্ড। ব্যাট হাতে আগ্রাসী মেজাজে অবতীর্ণ হন ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো। ম্যাচের দ্বিতীয় বলেই ট্রেন্ট বোল্টকে লেগ সাইড দিয়ে ছক্কায় ওড়ান তিনি। একটি চারও মারেন একই ওভারে। প্রথম ওভার থেকে ১২ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

পাওয়ার প্লের অষ্টম ওভারে ব্যক্তিগত ১৪ রানে আউট হন ওপেনার মালান। দলীয় ৬৪ রানে স্যান্টনারের বলে ৩৩ রানে ফেরেন আরেক ওপেনার বেয়ারেস্টো। হ্যারি ব্রুক টি-টোয়েন্টি স্টাইলে ৪টি চার ও এক ছয়ে ২৫ রান করে ফিরে যান। মঈন আলিও বেশিক্ষন টিকতে পারেননি। মাত্র ১১ রানে বোল্ড হন ফিলিপসের বলে। ১১৮ রানের মধ্যে গুরুত্বপূর্ণ ৪টি উইকেট হারায় বাটলারের দল।

পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক বাটলার ও রুট ৭০ রানের পার্টনারশিপ গড়েন। বাটলারকে ৪৩ রানে আউট করে জুটি ভাঙেন কিউই পেসার ম্যাট হেনরি। ২২১ রানে লিভিংস্টোন ও ২২৯ রানে সর্বোচ্চ ৭৭ রান করা রুট সাজঘরে ফেরেন। টেল এন্ডারদের দৃঢ়তায় ২৮২ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন হেনরি। এছাড়া দুইটি করে উইকেট নেন স্যান্টনার ও ফিলিপস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

১০

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১১

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১২

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১৩

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১৪

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৫

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৬

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৭

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৮

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৯

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

২০
X