কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৪:২০ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ড, ১১৮ রানে নেই ৪ উইকেট

উইকেট শিকারের পর নিউজিল্যান্ডের উল্লাস। ছবি : সংগৃহীত
উইকেট শিকারের পর নিউজিল্যান্ডের উল্লাস। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ শুরু পেয়েছিল ইংল্যান্ড। প্রথম পাওয়ার প্লেতে মালানকে হারিয়ে ৫০ রানের সংগ্রহ পায় বর্তমান চ্যাম্পিয়নরা। এরপরই ব্যাটিং ব্যর্থতায় পড়েছে ইংলিশরা। ১১৮ রানের মধ্যে গুরুত্বপূর্ণ ৪টি উইকেট হারায় বাটলারের দল।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম লাথাম।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জনি বেয়ারস্টোর ব্যাটে আগ্রাসী মেজাজে শুরু করে ইংল্যান্ড। ম্যাচের দ্বিতীয় বলেই ট্রেন্ট বোল্টকে লেগ সাইড দিয়ে ছক্কায় ওড়ান তিনি। পরে মারেন একটি চারও। প্রথম ওভারে ১২ রান পায় ইংল্যান্ড।

পাওয়ার প্লের অষ্টম ওভারে ব্যক্তিগত ১৪ রানে আউট হন মালান। দলীয় ৬৪ রানে স্যান্টনারের বলে ৩৩ রানে ফেরেন বেয়ারেস্টো। হ্যারি ব্রুক টি-টোয়েন্টি স্টাইলে ৪টি চার ও এক ছয়ে ২৫ রান করে ফিরে যান। মঈন আলিও বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ১১ রানে বোল্ড হন ফিলিপসের বলে। ফলে ১১৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে বাটলারের দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণ রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

বাড়ির সিঁড়ির নিচে চিরকুট / ‘দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন’

স্কুল ফিডিংয়ের দুধের প্যাকেটে পোকা থাকার অভিযোগ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ / ৮ম শ্রেণি-এসএসসি পাসেই মিলবে এসএসএফে চাকরির সুযোগ

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

দুই গোলের বিপরীতে লাল কার্ডের ড্রামা / ইকুয়েডরের বিদায়ে শেষ ষোলোয় মেক্সিকো

মাছের ঘেরে যুবকের মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

অবশেষে আলোর মুখ দেখল নবম পে-স্কেল, বর্ধিত বেতন নিয়ে সুখবর

নকআউটের আগে সতর্ক স্কালোনি / ‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল’

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

১০

ভারতে চলন্ত স্লিপার বাসে আগুন, নিহত ৭

১১

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

১২

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

১৩

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

১৪

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

১৫

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

১৬

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

১৭

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

১৮

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

১৯

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

২০
X