স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ১১:৩৯ এএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের কাছে বড় হারে সোনার স্বপ্ন ধূলিসাৎ

ফিরে যাচ্ছেন বাংলাদেশি ব্যাটার। ছবি : সংগৃহীত
ফিরে যাচ্ছেন বাংলাদেশি ব্যাটার। ছবি : সংগৃহীত

বাংলাদেশ দলের কাছে দুঃস্বপ্নের এক প্রতিপক্ষের নাম ভারত। এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে নারীদের পর এবার পুরুষ দলকেও রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারত। আর তাতেই ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরে সোনার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে সাইফ হাসানের দলের।

শুক্রবার (৬ অক্টোবর) সকাল ৯টায় হ্যাংজুর পিংফেং ক্যাম্পাস ক্রিকেট মাঠে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাব দিতে নেমে মাত্র ১০ ওভারে ৯৭ রান তুলে ফেলে ভারত।

বাংলাদেশের দেওয়া ৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে যেন টি-টোয়েন্টি ব্যাটিং শিখিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড় ও তিলক ভার্মা। মাত্র ১০ ওভারের মধ্যে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। শূন্য রানে যশস্বী জশওয়াল ফিরলেও কেন সমস্যা হয়নি টিম ইন্ডিয়ার। গায়কোয়াড় ও তিলক বাংলাদেশি বোলারদের তুলোধুনা করেন। গায়কোয়াড় ২৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪০ রানে এবং তিলক ২৬ বলে ২ চার ও ৬ ছক্কা ৫৫ রানে অপরাজিত থাকেন।

এর আগে হ্যাংজুতে টস হেরে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে দিশেহারা হয়ে পড়ে টাইগারদের ব্যাটিং লাইনআপ। ক্রিজে টিকতে পারেননি মাহমুদুল হাসান জয়-সাইফ হাসানরা। মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের দেখা পান। সর্বোচ্চ অপরাজিত ২৪ রানের ইনিংস খেলেন সাত নম্বরে ব্যাট করা জাকের আলি অনিক। এ ছাড়া ওপেনার পারভেজ হোসেন ইমন ২৩ রান করতে খেলেছেন ৩২ বল। দশম ব্যাটার হিসেবে নামা রাকিবুল হাসান ২টি চার ও ১টি ছক্কায় ৬ বলে ১৪ রান করেন।

এ ছাড়া মাহমুদুল হাসান ৫, সাইফ ২, জাকির হাসান ০, আফিফ হোসেন ৭ রান করেন। মূলত ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশি ব্যাটাররা। ভারতের পক্ষে স্পিনার সাই কিশোর ১২ রানের বিনিময়ে ৩টি, এবং আরেক স্পিনার ওয়াশিংটন সুন্দর ১৫ রানে ২টি উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিনে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা 

নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার?

পানিতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রীর

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কারা, দেখুন ৫ ভবিষ্যৎদ্বাণী

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর

সৌদি আরবে দুই প্রবাসী বাংলাদেশি নিহত

ফুলবাড়ীয়ায় ৭ কোটি ৪৬ লাখ টাকার প্রশাসনিক ভবনের উদ্বোধন

সালিশি বৈঠকে মারধরে জাপা নেতার মৃত্যু

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বিরোধ নিয়ে প্রতিক্রিয়া জানালেন নেতানিয়াহু

১০

ভারতে পাচার ৫০ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে ফেরত

১১

জুলাইয়ের চেতনা : ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার

১২

রাজকীয় সংবর্ধনায় বীরদের বরণ করল কেপ ভার্দে

১৩

হাসপাতালে ‘ইনজেকশন দেওয়ার পরপরই’ রোগীর মৃত্যু, স্বজনদের উত্তেজনা

১৪

যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

খামেনির জানাজায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান

১৬

আবারও হচ্ছে দুই বন্ধুর দেখা

১৭

মুকসুদপুরের ২৭২টি গ্রামের প্রতিটি পরিবারে গাছের চারা বিতরণ করা হবে : সেলিমুজ্জামান

১৮

বিদেশে ১ কোটি কর্মসংস্থানের পরিকল্পনা নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী নুর

১৯

শিশু শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার ‘বডি ম্যাসাজ’, প্রধান শিক্ষকসহ ৩ জনকে শোকজ

২০
X