মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ১০:১০ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

কনওয়ে-রাচিনের জোড়া সেঞ্চুরিতে উড়ে গেল ইংল্যান্ড

ইংলিশদের উড়িয়ে দিয়ে ‘মধুর প্রতিশোধ’ নিল নিউজিল্যান্ড। ছবি : সংগৃহীত
ইংলিশদের উড়িয়ে দিয়ে ‘মধুর প্রতিশোধ’ নিল নিউজিল্যান্ড। ছবি : সংগৃহীত

ভারত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রর বিধ্বংসী ব্যাটিংয়ে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। দুজনের অনবদ্য সেঞ্চুরিতে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু করল কিউইরা। এই দুই বাঁহাতি ব্যাটারের অবিচ্ছিন্ন ২৭৩ রানের জুটিতে ৮২ বল হাতে রেখে ৯ উইকেটের বড় জয় তুলে নেয় তারা। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে জো রুটের ৭৭ রানের ইনিংসের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ২৮২ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ডের দেওয়া ২৮৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। স্যাম কারানের লেগ সাইডে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষকের ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন উইল ইয়াং। দ্বিতীয় ওভারে দলীয় ১০ রানের মাথায় প্রথম উইকেট হারায় কিউইরা।

ক্রিজে আসেন তরুণ অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। এরপর ইংলিশ বোলারদের ওপর ঝড় তোলেন দুই বাঁহাতি ব্যাটার কনওয়ে ও রবীন্দ্র। লক্ষ্য তারায় নিউজিল্যান্ডকে আর কোনো বেগ পেতে দেননি কনওয়ে ও রাচিন জুটি। দু’জনের অবিচ্ছিন্ন ২৭৩ রানের জুটিতে নিউজিল্যান্ড জয় পেয়েছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। আদিল রশিদকে শর্ট থার্ড ম্যান অঞ্চল দিয়ে চার মেরে মাত্র ৩৬ বলে হাফ সেঞ্চুরি পেয়েছিলেন কনওয়ে। পরের ৫০ রান পেতে তিনি খরচা করেছেন ৫০ বল। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ১২১ বলে ১৫২ রান করে। ৩৬ বলে হাফ সেঞ্চুরি পাওয়া রাচিন ৮২ বলে ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো সেঞ্চুরির স্বাদ পান। ২৩ বছর বয়সী এই ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৯৬ বলে ১২৩ রান করে।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে ছক্কা মেরে রানের খাতা খুলেন ইংলিশ ওপেনার বেয়ারস্টো। বোল্টের করা প্রথম ওভারের দ্বিতীয় বলে ফাইন লেগের ওপর দিয়ে সীমানা ছাড়া করেন তিনি। একপ্রান্তে বেয়ারস্টো আক্রমণাত্মক ব্যাটিং করলেও, অন্যপ্রান্তে কিউই বোলারদের সামলাতে হিমশিম খাচ্ছিলেন আরেক ওপেনার মালান। নিজের প্রথম ওভার থেকেই বাঁহাতি এ ব্যাটারের বিপক্ষে দারুণ বল করেন ম্যান হেনরি। যার সুফল হিসেবে পান মেইডেন ওভার। মালানকে ফিরিয়ে কিউইদের প্রথম ব্রেক-থ্রু এনে দেন ম্যাট হেনরি। এই কিউই পেসারের গুড লেন্থের বল মালানের ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক টম লাথামের হাতে ধরা পরে। ইংলিশ ওপেনার প্যাভিলিয়নে ফেরার আগে ২৪ বলে ২ বাউন্ডারিতে করেন ১৪ রান। এরপর উইকেটে এসে বেয়ারস্টোকে সঙ্গ দেন জো রুট।

ইনিংসের ১৩ তম ওভারের পঞ্চম বলে কিউই স্পিনার মিচেল স্যান্টনারের বলে উরিয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ডেরিল মিচেলের হাতে তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন বেয়ারস্টো। ইংলিশ ওপেনার প্যাভিলিয়নে ফেরার আগে ৩৫ বলে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৩ রান করেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ব্যক্তিগত ২৫ ও ১১ রান করে সাজঘরে ফেরেন চারে ব্যাটিংয়ে নামা হ্যারি ব্রুক ও পাঁচ নম্বরে খেলতে নামা মঈন আলি।

ইংলিশ ব্যাটারদের এই আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন শুধু জো রুট। পঞ্চম উইকেটে অধিনায়ক জস বাটলারকে সঙ্গে নিয়ে ৭২ বলে ৭০ রানের জুটি গড়েন তিনি। ৪২ বলে দুই চার আর ২ ছক্কায় ৪৩ রান করে দলীয় ১৮৮ রানে ফেরেন বাটলার। এরপর রুটের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৩৩ বলে ৩৩ রানের জুটি গড়ে ফেরেন লিয়াম লিভিংস্টোন। দলীয় ২২১ রানে তিনি আউট হন ২০ রান করে। এরপর সপ্তম ব্যাটার হিসেবে পেভিলিয়নে ফেরেন জো রুট। তার আগে ৮৬ বলে চার বাউন্ডারি আর এক ছক্কার সাহায্যে করেন ৭৭ রান। এরপর আর কেউ উল্লেখযোগ্য স্কোর করতে পারেননি। ইংল্যান্ড ইনিংস গুটায় ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮২ রানে।

নিউজিল্যান্ডের হয়ে ১০ ওভারে ৪৮ রানে ৩ উইকেট নেন ম্যাচ হেনরি। দুটি করে উইকেট নেন মিচেল সেন্টনার ও গ্লেন ফিলিপস। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ম্যাট হেনরি। এ ছাড়াও দু’টি করে উইকেট শিকার করেন মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস এবং একটি করে উইকেট পান ট্রেন্ট বোল্ট ও রাচিন রবীন্দ্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১০

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১১

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১২

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১৩

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৪

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৫

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৬

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৭

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৮

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৯

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

২০
X