স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা, দলে ৩ পরিবর্তন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টির যুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ১৭ জুন থেকে শুরু হতে যাওয়া ৩ ম্যাচের সেই সিরিজকে সামনে রেখে আজ বৃহস্পতিবার স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৫ সদস্যের ঘোষিত দলে আগের সিরিজ থেকে বাদ পড়েছেন দুই পেসার রিপন মন্ডল ও মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া ইনজুরির কারণে থাকছেন না আরেক পেসার তানজিম হাসান সাকিব। এদিকে, সহ-অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি দলে আর থাকতে চাচ্ছেন না টপ-অর্ডার ব্যাটার সাইফ হাসান। এখন থেকে এই দায়িত্ব পালন করবেন আরেক টপ-অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়।

৩ ম্যাচের ওয়াডে সিরিজে এরই মধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১১ জুন) দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নিবে টাইগাররা। ১৪ জুন তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল।

১৭ জুন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ১৯ জুন ও ২১ জুন। সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। বিকেল ২টা থেকে শুরু হবে ম্যাচ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধীদলীয় নেতার সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক 

ভারতের রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

১০ টাকার জেরে আয়েশা হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

এই ১০ অভ্যাস অনুসরণ করলে মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে

ষষ্ঠ শ্রেণি থেকে সবার জন্য কারিগরি শিক্ষা

বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা

বিশ্বকাপের সেরা ১০ কিংবদন্তির তালিকা প্রকাশ, মেসি-ম্যারাডোনা-পেলে কোথায়?

শিক্ষায় বরাদ্দ বাড়ল প্রায় ৫০ হাজার কোটি টাকা

জুনের শেষে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী : ডেপুটি স্পিকার

একসঙ্গে জন্মানো ৩ সন্তানের খাবার জোগাতে হিমশিম খাচ্ছেন বাবা

১০

ইলেকট্রিক গাড়ি ও বাইক উৎপাদন খাতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব

১১

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় ৩ আসামি রিমান্ডে 

১২

শিশুশ্রমে শীর্ষে রাজশাহী বিভাগ

১৩

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

১৪

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী / ব্যাংক খাতে বন্ধ করা হয়েছে রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ

১৫

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ 

১৬

বাজেট বক্তৃতায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রীর

১৭

মধুসহ যেসব পণ্যের দাম বাড়বে

১৮

ইরানবিরোধী প্রস্তাবের বিপক্ষে ভোট দিল চীন-রাশিয়াসহ ৩ দেশ 

১৯

আপনার সিভি খোলার কয়েক সেকেন্ডের মধ্যেই নিয়োগকর্তারা যে ৮ বিষয় লক্ষ্য করেন

২০
X