স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৭:২৬ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

রোহিতের ঝড়ো ফিফটিতে জয়ের পথে ভারত

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ছবি : সংগৃহীত
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ছবি : সংগৃহীত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ লড়াইয়ে ১৯১ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ১৯২ রানের জবাবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ঝড়ো ফিফটিতে জয়ের পথে রয়েছে আয়োজকরা।

শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ব্যাটিং ব্যর্থতায় ৪২.৫ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। পাকিস্তানের স্বল্প রানের জবাবে চার-ছক্কার ফুলঝুড়ি ছুটিয়ে ক্যারিয়ারের ৫৩তম ফিফটি তুলে নিয়েছেন রোহিত। ৩৬ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ফিফটি পূরণ করেন।

পাকিস্তানের ১৯২ রানের জবাবে ওপেনিং জুটিতে ২৩ রান সংগ্রহ করে ভারত। দুই ম্যাচ পর মাঠে ফেরা শুভমান গিল ১১ বলে ৪টি চারে ১৬ রানে আউট হন। ভারতীয় ব্যাটিং তারকা বিরাট কোহলিও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনিও ১৬ রানে হাসান আলির বলে নওয়াজকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান।

এর আগে টস হেরে ইনিংস উদ্বেধন করতে নেমে ভালো শুরু পায় পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক। তবে এরপরই ঘটে ছন্দপতন। ৪১ রানের মাথায় আব্দুল্লাহ শফিককে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মোহাম্মদ সিরাজ। আরেক ওপেনার ইমাম উল হক ৩৬ রানে হার্দিকের বলে আউট হন বাঁহাতি এই ওপেনার।

তৃতীয় উইকেট জুটিতে ৮২ রান সংগ্রহ করে পাকিস্তানকে ম্যাচে ফেরান রিজওয়ান ও বাবর। দলীয় ১৫৫ রানের মাথায় ২৯তম ফিফটিতে ৫০ রানে আউট হন পাকিস্তান অধিনায়ক। বাবরের বিদায়ের পর পাকিস্তান ইনিংসে আচমকা ঝড় বইয়ে দেন ভারতীয় বোলাররা। ১৫৫/২ থেকে ১৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। রিজওয়ান ৪৯ রানে বোল্ড হন বমুরাহ’র বলে। এরপর পেসার হাসান আলি বাদে বাকি সবাই দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হন। বুমরাহ, সিরাজ, হার্দিক, কুলদ্বীপ ও রবীন্দ্র জাদেজার তাণ্ডবে ৪২.৫ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১০

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১১

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১২

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৩

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৪

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৫

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

১৬

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

১৭

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

১৮

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

১৯

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

২০
X