স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৫:৫২ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

দুইশও পেরোতে পারল না পাকিস্তান

বাবরকে ফিরিয়ে সিরাজের উল্লাস। ছবি : সংগৃহীত
বাবরকে ফিরিয়ে সিরাজের উল্লাস। ছবি : সংগৃহীত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর হাইভোল্টেজ ম্যাচে ভারতীয় বোলারদের তাণ্ডবে অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তান। ৩৬ রানে শেষ ৮ উইকেট হারিয়ে মাত্র ১৯১ রানে অলআউট হয়েছে বাবর আজমের দল।

শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ব্যাটিং ব্যর্থতায় ৪২.৫ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ও উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান ছাড়া বাকি ব্যাটাররা চরম ভাবে ব্যর্থ হয়েছেন ভারতীয় বোলারদের বিপক্ষে।

টস হেরে ইনিংস উদ্বেধন করতে নেমে ভালো শুরু পায় পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক। তবে এরপরই ঘটে ছন্দপতন। ৪১ রানের মাথায় আব্দুল্লাহ শফিককে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মোহাম্মদ সিরাজ। আরেক ওপেনার ইমাম উল হক ৩৬ রানে হার্দিকের বলে আউট হন বাঁহাতি এই ওপেনার।

তৃতীয় উইকেট জুটিতে ৮২ রান সংগ্রহ করে পাকিস্তানকে ম্যাচে ফেরান রিজওয়ান ও বাবর। দলীয় ১৫৫ রানের মাথায় ২৯তম ফিফটিতে ৫০ রানে আউট হন পাকিস্তান অধিনায়ক। বাবরের বিদায়ের পর পাকিস্তান ইনিংসে আচমকা ঝড় বইয়ে দেন ভারতীয় বোলাররা। ১৫৫/২ থেকে ১৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। রিজওয়ান ৪৯ রানে বোল্ড হন বমুরাহ’র বলে। এরপর পেসার হাসান আলি বাদে বাকি সবাই দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হন। বুমরাহ, সিরাজ, হার্দিক, কুলদ্বীপ ও রবীন্দ্র জাদেজার তাণ্ডবে ৪২.৫ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১০

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১১

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১২

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১৩

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৪

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৫

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৬

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৭

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৮

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৯

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

২০
X