স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

বরিশাল ছাড়ছেন সাকিব!

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দুই মৌসুম ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতিয়েছেন সাকিব আল হাসান। তবে হঠাৎ গুঞ্জন ছড়িয়েছে, বরিশাল ছাড়তে যাচ্ছেন তিনি।

দুর্দান্ত অধিনায়কত্ব ও অলরাউন্ড পারফরম্যান্সে ২০২১ সালে দলকে ফাইনালে তুলেছিলেন বিশ্বসেরা তারকা। তবে শিরোপা জেতা হয়নি। আর গত আসরে প্লে-অফ থেকে বাদ পড়ে বরিশাল। এতে তার একাগ্রতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ফ্র্যাঞ্চাইজি। যদিও পোস্টটি মুছে ফেলা হয়। পরে এর ব্যাখ্যায় বরিশাল জানায়, ভুলবশত পোস্টটি করা হয়েছিল। কিন্তু এটি মেনে নিতে পারছেন না সাকিব। তাই অনেকটা মনঃক্ষুণ্ণ হয়ে বরিশাল ছাড়তে চাইছেন তিনি।

সাকিবকে দায়ী করায় আসন্ন বিপিএলের দশম আসরে বরিশালের পরিবর্তে ঢাকার স্কোয়াডে দেখা যেতে পারে দেশের টি-টোয়েন্টি অধিনায়ককে।

বিপিএলের দশম ও একাদশ আসরের জন্য প্রতিটি দল তিনজন করে দেশি ক্রিকেটার ধরে রাখতে পারবে। ২০২২ সালের টুর্নামেন্ট শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে তিন ক্রিকেটারের নাম বিসিবিতে দেওয়ার নিয়ম রাখা হয়েছে। বিপিএলের প্লেয়ার্স ড্রাফট সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হতে পারে। এ সময়ে প্লেয়ার্স ড্রাফট হলেও টুর্নামেন্ট মাঠে গড়াবে জাতীয় নির্বাচনের পর।

গতকাল শনিবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘সেপ্টেম্বর মাসে বিপিএল প্লেয়ার্স ড্রাফট আয়োজন করব আমরা। ইতোমধ্যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে চিঠি দিয়ে জানানো হয়েছে। আগামী বছরের ১০ জানুয়ারি থেকেই বিপিএল শুরু করতে চাই। তবে আগেও যদি টুর্নামেন্ট শুরু করার সুযোগ থাকে, তাহলে আগেও শুরু করতে পারি।’

আসন্ন বিপিএলে ঢাকা ডমিনেটরস দলের মালিকানায় পরিবর্তন দেখা যেতে পারে। তা ছাড়া আরও একটি দল বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বিসিবির। এরই মধ্যে রাজশাহীর একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেছে বলে জানান এই বিসিবি কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে ইরানি হামলায় নিহত ২ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

ফেসবুকে স্ট্যাটাসের পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুকুরে ভাসছিল মরদেহ

একাধিক বিয়ের জন্য যে শর্ত দিয়েছে ইসলাম

হঠাৎ বিশ্ববাজারে কমল তেলের দাম

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিকোটিন পাউচ বাজারজাতকরণে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার

সরে দাঁড়ানোর সময় নিয়েও ভাবতে হবে: এমি মার্তিনেজ

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হাজারো সেন্ট্রিফিউজ পর্বতের ভূগর্ভে সরিয়ে নিয়েছে ইরান

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

১০

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

১১

বিশ্ববাজারে স্বর্ণের পর বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

একদিনেই ইন্টারভিউ ও চাকরি, ১৮ আগস্ট ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট’

১৩

পুকুরে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর

১৪

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৫

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

১৬

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

১৭

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

১৮

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

১৯

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

২০
X