স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০২:৫৯ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

কোহলির পর শামিকে নিয়ে মোদির উচ্ছ্বাস

বিরাট কোহলি ও মোহাম্মদ শামি। ছবি : সংগৃহীত
বিরাট কোহলি ও মোহাম্মদ শামি। ছবি : সংগৃহীত

ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে মেগা ফাইনালে পা দিয়েছে স্বাগতিকরা। কিউইদের হারানোর রাতে ব্যক্তিগত মাইলফলক অর্জন করায় বিরাট কোহলি ও মোহাম্মদ শামিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন টেন্ডুলকারের ৪৯তম সেঞ্চুরির রেকর্ড ভাঙেন কোহলি। ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি শচীনের এক বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ডও নিজের করে নেন ৩৫ বছর বয়সী ব্যাটার। তবে ম্যাচ শেষ ওয়াংখেড়ের সব আলো কেড়ে নেন পেসার মোহাম্মদ শামি। আগুন ঝড়ানো বোলিংয়ে ৭ উইকেট শিকার করে ভারতকে ফাইনালে পৌঁছান ডানহাতি এই পেসার।

২০১৯ বিশ্বকাপের সেমিতে এই নিউজিল্যান্ডের কাছে হেরেই বিদায় নিয়েছিল ভারত। গতাকাল প্রতিশোধের ম্যাচে উইলিয়ামসন বাহিনীকে হারিয়ে আবারও ঘরের মাঠে ফাইনালে উঠল ভারত। আর এমন জয়ের দুই কারিগর কোহলি ও শামিকে প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘আজ বিরাট কোহলি শুধু ৫০তম শতরান হাঁকাননি, একজন ক্রীড়াবিদের মনোভাব এবং মানসিকতা কেমন হওয়ার প্রয়োজন, তার আদর্শ উদাহরণও দিয়েছেন। এই দুরন্ত কৃতিত্ব তার অনবদ্য অধ্যাবসায় এবং অসাধারণ প্রতিভার পরিচয় বাহক। আমার তরফ থেকে ওর জন্য অনেক অনেক শুভেচ্ছাবার্তা রইল। ও যেন এভাবেই একের পর এক মাইলফলক গড়ে ভবিষ্যত প্রজন্মকে উদ্বুদ্ধ করতে থাকে সেটাই আশা করি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

১০

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১১

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১২

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১৩

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১৪

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৫

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৬

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৭

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৮

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৯

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

২০
X