স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বিগব্যাশ থেকে সরে দাঁড়ালেন ইংলিশ ‍ক্রিকেটার

ইংলিশ ক্রিকেটার হ্যারি ব্রুক। ছবি: সংগৃহীত
ইংলিশ ক্রিকেটার হ্যারি ব্রুক। ছবি: সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে ১০ দলের মধ্যে সপ্তম হয়ে বিদায় নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বিশ্বমঞ্চে ব্যর্থ হওয়ায় আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে বড় পরিবর্তন এনেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বোর্ড (ইসিবি)। বিশ্বকাপে ফ্লপ থাকলেও ক্যারিবিয়ান সফরে ওয়ানডে ও টি-টোয়োন্টির দলে টিকে গেছেন হ্যারি ব্রুক। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগব্যাশ থেকে সরে দাঁড়িয়েছেন এই ইংলিশ ক্রিকেটার। বিগব্যাশের প্লেয়ার ড্রাফট থেকে ব্রুককে দলে ভিড়িয়েছিল মেলবোর্ন স্টারস। বিদেশি খেলোয়াড় কোটায় দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দল পেয়েছিলেন এই ইংলিশ তারকা। তবে আসন্ন টুর্নামেন্টে তাকে পাচ্ছে না মেলবোর্নভিত্তিক দলটি।

চলতি মাসের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ইংল্যান্ড। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে খেলতে ব্যস্ত থাকবেন ব্রুক। তবে এই সফর শেষেও মেলবোর্ন স্টারসের হাতে ৭টি ম্যাচ খেলার সুযোগ ছিল ইংলিশ ব্যাটারের কাছে। কিন্তু ২০২৪ সালের জানুয়ারিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাবে ইংল্যান্ড। আর এই সিরিজের দলে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য থাকবেন ব্রুক। তাই মাঝের সময়টায় ওয়ার্কলোড নিতে চান না ২৪ বছর বয়সী ব্যাটার।

ওয়েস্ট ইন্ডিজ ও ভারত সফরের মাঝের সময়টাতে ব্রুককে খেলাতে চেয়েছিল মেলবোর্ন স্টারস। এই দুই সিরিজের মাঝে সাত ম্যাচে ইংলিশ ব্যাটারকে পাওয়ার আশায় বুক বেঁধেছিল মেলবোর্ন। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে বিগব্যাশ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ব্রুক।

আগামী ৭ ডিসেম্বর শুরু হবে বিগব্যাশ টি-টোয়েন্টি লিগ। ২০২৪ সালের ২৪ জানুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরটির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১১

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১২

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৩

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৫

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৬

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৭

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৮

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৯

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

২০
X